উত্তরের আলো

শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে আক্কাস শেখ(৫৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের কেউটচিড়া এলাকায় খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আক্কাস শেখ (৫৫) উপজেলার পাটাভোগ ইউনিয়নের কামারখোলা গ্রামের মৃত রফিক শেখের পুত্র।

স্থানীয়রা জানায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস দ্রুতগতির ট্রেনটি যাওয়ার পথে পথচারী আক্কাস শেখ ট্রেন লাইনে দাঁড়িয়ে ছিলেন। ঐ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কী কারণে দুর্ঘটনা ঘটছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার: