উত্তরের আলো

বদলি হচ্ছেন ডিএমপির ৩৩ থানার ওসি

বদলি হচ্ছেন ডিএমপির ৩৩ থানার ওসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে ঢাকা মহানগর পুলিশের ৩৩টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হচ্ছে। আর এ সংক্রান্ত একটি আদেশ ডিএমপি সদর দপ্তরে প্রস্তুত হচ্ছে বলেও জানা গেছে।

রবিবার (৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) একেএম হাফিজ আক্তার।

তিনি জানান, ইলেকশন কমিশনের নির্দেশে ডিএমপির ৫৩টি থানার মধ্যে ৩৩টি থানার ওসিদের বদলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বদলির আদেশ আজই (রবিবার) পাঠিয়ে দেওয়া হবে। এই ৩৩টি থানায় নতুন ওসি যোগদান করবেন।

শেয়ার: