উত্তরের আলো

কাউনিয়ায় মনোনয়ন পত্র জমা দিলেন মোস্তফা সেলিম বেঙ্গল

কাউনিয়ায় মনোনয়ন পত্র জমা দিলেন মোস্তফা সেলিম বেঙ্গল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর- ৪ (কাউনিয়া ও পীরগাছা) আসনে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব ও জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১১ টার সময় কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মোঃ মহিদুল হকের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

তিনি বলেন, এলাকার উন্নয়ন ও জাতীয় পার্টির এ আসন পুনন্ধারে পার্টির চেয়ারম্যান জি এম কাদের রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা)আসনে আমাকে মনোনয়ন দিয়েছেন, আমি আশা করব দলের সবাই সব বিভেদ ভুলে একত্র হয়ে লাঙ্গল কে বিজয়ী করে এই আসনটি জাতীয় পার্টি কে উপহার দিবে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি উপজেলা শাখার সভাপতি এডভোকেট শাহিন সরকার, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ হোসেন জুয়েল, উপজেলা যুব সংহতির সভাপতি আব্দুর রহিম রুবেল, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি সিদ্দিকুর রহমান নিপু, সাথারণ সম্পাদক আব্দুর রহিম নিরব, যুগ্ন-আহবায়ক হাফিজুর রহমান সহ ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মি উপস্থিত ছিলেন।

শেয়ার: