উত্তরের আলো

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি রংপুর জেলা কমিটির সভা

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি রংপুর জেলা কমিটির সভা

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি রংপুর জেলা শাখার নীতিমালা বাস্তবায়ন কমিটির সভা শুক্রবার স্থানীয় আহার হোটেলের কনফারেন্স রুমে নীতিমালা বাস্তবায়ন কমিটির আহবায়ক জাহাঙ্গীর আলম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নীতিমালা বাস্তবায়ন কমিটির সভায় বক্তব্য রাখেন বাপুস রংপুর জেলা শাখার সভাপতি আলহাজ¦ আমীর আজম চৌধুরী বাবু,সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় পরিচালক একেএম রেজাউল করিম, সিনিয়র সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম লিটন,জেলা কমিটির কার্যকরী সদস্য কাউনিয়া উপজেলা শাখার সভাপতি সারওয়ার আলম মুকুল, জেলা কমিটির কার্যকরী সদস্য প্রদীপ সরকার, নীতিমালা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোঃ মোশারফ হোসেন মনি,পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি, পীরগাছা উপজেলা শাখার সাধারন সম্পাদক, কাউনিয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক, বদরগঞ্জ উপজেলা শাখার সভাপতি, গংগাচরা উপজেলা শাখার সভাপতি প্রমূখ। সভায় নীতিমালা মেনে গায়ের দামে বই বিক্রয় সহ ব্যবসা পরিচালনায় বিভিন্ন সমস্যা কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় করে সমাধান করার উপর গুরুত্ব আরোপ করা হয়।

শেয়ার: