উত্তরের আলো

কাউনিয়ায় আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

কাউনিয়ায় আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ, আঃ মজিদ, রাশেদুল ইসলাম, প্রত্যাশা আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, কাউনিয়া প্রেস ক্লাব সম্পাদক মিজানুর রহমান মিটুল প্রমূখ। সভায় হারাগাছে বিদ্যমান সমস্যা, এলাকায় চুরি, মাদক, জুয়া বৃদ্ধি সহ দলীয় কোন্দলের বিষয় গুলো বিভিন্ন চেয়ারম্যান গনের মাধ্যমে উঠে আসে। সভাপতি আইন শৃংখলা সাভাবিক রাখতে সকলের সহযোগিতার আহবান জানান।

শেয়ার: