উত্তরের আলো

সৌদির সাথে মিল রেখে চিলমারীতে ঈদ উদযাপন

সৌদির সাথে মিল রেখে চিলমারীতে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙে মিল রেখে কুড়িগ্রামের চিলমারীর চরের এক গ্রামে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের ডাটিয়ারচর ঈদগাহ মাঠে এ জামাত অনুষ্ঠিত হয়।

স্থানীয় সুত্র জানান, ডাটিয়ার চর ঈদগাহ মাঠে সকাল ৮ টা ৩০ মিনিটে শতাধিক মুসল্লী ঈদের নামাজে অংশগ্রহন করেন। পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সৌদি আরবের সাথে মিল রেখে এই গ্রামের ঈদের নামাজ আদায় করে।

স্থানীয় মুসল্লীগণ বলেন, প্রতি বছরেই আমরা সৌদি আরবের সাথে মিল রেখে রোজা পালন সহ ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছি।

ঢুষমারা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবু ছায়েম মিয়া জানান, নিরাপত্তার মধ্যে দিয়ে ঢুষমারা থানা আওতাধীন ডাটিয়ারচর এলাকা ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার: