উত্তরের আলো

সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীতির যৌক্তিকতা নেই: গণশিক্ষা উপদেষ্টা

সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীতির যৌক্তিকতা নেই: গণশিক্ষা উপদেষ্টা
Oplus_131072

ছবি:সংগৃহিত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদ ১৩তম গ্রেড থেকে এক লাফে ১০ম গ্রেডে উন্নীত করার দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

শনিবার (৮ নভেম্বর) খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, “প্রধান শিক্ষকরা ১০ম গ্রেডে আছেন, কিন্তু সহকারী শিক্ষকের সংখ্যা অনেক বেশি। তাই সবাইকে একসাথে ১০ম গ্রেডে আনা সম্ভব নয়। আমরা চাই তারা যেন ১১তম গ্রেড পান, সেজন্য কাজ চলছে।”

তিনি আরও জানান, সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে ৮০ শতাংশ পদোন্নতি দেওয়া হয়েছে, যা আগে ছিল ৬৫ শতাংশ। বাকি ২০ শতাংশ পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হবে।

শেয়ার: