উত্তরের আলো

রৌমারীতে বিজিবির অভিযানে গরু-চোরাচালান আটক

রৌমারীতে বিজিবির অভিযানে গরু-চোরাচালান আটক

চোরাচালানের বিরুদ্ধে“বিন্দুমাত্র ছাড় নয়”—এমন অঙ্গীকার নিয়ে কুড়িগ্রামের রৌমারীতে অভিযান পরিচালনা করেছে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোররাত থেকে সকাল পর্যন্ত পরিচালিত এসব অভিযানে ভারতীয় গরু ও বিভিন্ন চোরাচালানী পণ্য আটক করা হয়।

বিজিবির তথ্যসূত্রে জানা যায়, দাঁতভাঙ্গা বিওপির টহল দল সীমান্ত পিলার ১০৫৫/৪-এস থেকে প্রায় ৭০ গজ বাংলাদেশের ভেতরে ছাটকড়াইবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় কাঁকড়া ক্লিপ ৫৯ পিস ও কানের দুল ৪৮০ জোড়া জব্দ করে।

এছাড়া সাহেবের আলগা বিওপির টহল দল সীমান্ত পিলার ১০৫১/এমপি থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রীরচর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৬টি গরু আটক করে।

বিজিবি জানায়, জব্দকৃত সব মালামাল রৌমারী কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান, পিএসসি বলেন, “বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্তে কঠোর নজরদারি চলছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।”

শেয়ার: