উত্তরের আলো

রাকসু প্রচারণায় আজ চলছে শেষ দিনের মতো প্রচারণা

রাকসু প্রচারণায় আজ চলছে শেষ দিনের মতো প্রচারণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের অন্তিম মুহূর্তের প্রচার প্রচারণায় সরগরম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটা অঙ্গন।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত টা পর্যন্ত নির্বাচনী প্রচারণার শেষ সময় ; এই লক্ষ্যেই প্রার্থীরা নিজেদেরকে শেষ মুহূর্তে সকল ভোটারদের কাছে তুলে ধরতে যথাসম্ভব চেষ্টা করছেন।

নির্বাচনী প্রচারণায় নতুন নতুন সৃজনশীলতার উন্মোচন করছেন প্রাথীরা। লিফলেটে বিভিন্ন কার্টুন, ফুল এমনকি ফিলিস্তিনের গাজাবাসির পক্ষে সমর্থনকেও ছড়িয়ে দিতেও দেখা যায়।

এছাড়াও গানে গানে, মেহেদীতে হাত রাঙিয়ে , ভিন্ন ধর্মী সাজপোশাকে, চিরকুটে,বিভিন্ন বাহনে চড়ে শিক্ষার্থীদের প্রচারণ মুগ্ধতা ছড়াচ্ছে পুরো ক্যাম্পসে।

নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করছে।বিভিন্ন অনুষদ, হল ও একাডেমিক ভবনের সামনে প্রার্থীদের প্রচারণায় ছিল উৎসবমুখর পরিবেশ। সমর্থকরা শ্লোগান ও ব্যানার হাতে নিয়ে প্রিয় প্রার্থীর জয় কামনায় ব্যস্ত সময় পার কারছেন।

শেষ মুহূর্তে নির্বাচনি প্রচার প্রচারণা নিয়ে বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের, প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ছায়া ছাদিয়া বলেন- ” আজকেই রাকসু’র আমেজ সবচেয়ে বেশি উচ্ছাস ছড়াচ্ছে। প্রার্থী হিসেবে এমন জনকে চাই যে, আমাদের সমস্যাগুলোকে প্রশাসন অবধি নিয়ে গিয়ে তুলে ধরবে এবং সমস্যার সমাধানে সচেষ্ট হবে।”

পপুলেশন সায়েন্সে এন্ড হিউম্যান সায়ন্স ডিপার্টমেন্টের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সেলিম পারভেজ জানান – প্রত্যকে শিক্ষার্থী রাকসু নির্বাচনকে সাদরে আমন্ত্রণ করছে। আমার সাধারণ শিক্ষার্থীরা চাই প্রতিটা বছর যেন রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। সংহিতা ব্যতিত উৎসব মুখোর নির্বাচনই আমাদের কাম্য।

মিডিয়া ও প্রকাশনা স্বতন্ত্র্য পদপ্রার্থী ফাহির আমিন বলেন-” প্রচারণার শেষ দিনে সর্বোচ্চ আমেজ দেখা যাচ্ছে আজ। রাকসু নিয়ে আামাদের প্রত্যাশা সর্বোচ্চ।নিরাপত্তার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইতিবাচক পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে। আশা করছি তারা তাদের কথা অনুযায়ী কাজ করবে।”

ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ ভিপি পদপ্রার্থী নূর উদ্দিন আবির বলেন, ফ্যাসিবাদ আমল থেকেই আমরা কিন্তু শিক্ষার্থীদের পাশে ছিলাম। তাদের অধিকার আদায়ের দাবি ও অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমরা বহু বার নানা ধরনের নির্যাতনে শিকার হয়েছি। সেই থেকে শিক্ষার্থীদের সাথে আমাদের ওঠাবসা সম্পর্ক। যেহেতু নতুন করে আমরা ভোটের মাঠে নেমেছি, তাদের (শিক্ষার্থীদের) ভালোবাসা ও সমর্থনে আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। আমরা অবশ্য জয় পরাজয় নিয়ে ভাবছি না। আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছি এবং করে যাবো।

উল্লেখ্য, পূর্ণবিন্যাসিত তফসিল অনুযায়ী তারিখ আগামী ১৬ অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিন সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ এবং ঐদিনই বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে।

শেয়ার: