উত্তরের আলো

বিরামপুরে পুলিশের গাড়ি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ আহত-৩

বিরামপুরে পুলিশের গাড়ি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ আহত-৩

দিনাজপুরের বিরামপুরে পুলিশের গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের গাড়িটি পার্শ্ববর্তী হাকিমপুর থানার।

বুধবার (০২ আগষ্ট) সকাল ৯ টায় উপজেলার চণ্ডীপুর নামক বিরামপুর-দিনাজপুর মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন বিরামপুর থানা অফিসার ইনচার্জ শুভ্রত কুমার দাস।

তিনি জানান, আজ বুধবার সকালে উপজেলার চণ্ডীপুর বিরামপুর-দিনাজপুর মহাসড়কে এঘটনা ঘটে। তিন জন আহত হয়েছে। কোন নিহতর ঘটনা ঘটেনি। পুলিশের গাড়িটি হাকিমপুর থানার।

এবিষয়ে হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আবু সায়েম জানান, আজ সকালে হুইপ মহোদয়ের নিরাপত্তা দেওয়ার জন্য ফুলবাড়িতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। তিন জন আহত হয়েছে, তারা পুলিশ সদস্য।

শেয়ার: