উত্তরের আলো

প্রেমিকের মোটর সাইকেলে পিঠা উৎসবে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রেমিকা নিহত

প্রেমিকের মোটর সাইকেলে পিঠা উৎসবে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রেমিকা নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগরে কলেজের পিঠা উৎসবে বোনের বাড়ী থেকে প্রেমিকের মোটর সাইকেল যোগে পিঠা নিয়ে যাওয়ার সময় অজ্ঞাতনামা ট্রাক চাপায় প্রেমিকা স্বর্ণা আক্তার(১৭) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।

সোমবার(৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও আইডিয়াল স্কুলের সামনে শ্রীনগর-দোহার আন্তঃ সড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পর ঘটনাস্থলে প্রেমিকার নিহর মরদেহ ফেলে রেখে অজ্ঞাত প্রেমিক গা ঢাকা দেয়। নিহত প্রেমিকা স্বর্ণা আক্তার ঢাকার দোহার উপজেলার ফুলতলা ডালাপাড় এলাকার মোঃ সেকেন্দার খালাসীর মেয়ে এবং ফুলতলা পদ্মা সরকারী কলেজের মানবিক শাখার ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান,উপজেলার বালাশুর থেকে প্রেমিক মোটর সাইকেলে প্রেমিকা নিয়ে ফুলতলা পদ্মা সরকারী কলেজে রওনা হয়ে কামারগাঁও আইডিয়াল স্কুলের সামনে পৌছামাত্র পিছনে দিক থেকে অজ্ঞাতনামা ট্রাক চালক বেপরোয়া গতিতে ট্রাক চালিয়ে প্রেমিক যুগলের মোটর সাইকেলে স্ব-জোড়ে চাপা দেয়। এতে আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই প্রেমিকা স্বর্ণা নিহত হয়।

ভাগ্যকুল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি আইয়ুব খান জানান, নিহতের আত্মীয়দের মাধ্যমে জানতে পারি, ঐ মেয়ে একটি ছেলের মোটর সাইকেল যোগে বালাশুর এলাকার তার বোনের বাড়ী থেকে পিঠা নিয়ে পদ্মা কলেজে পিঠা উৎসবে যাওয়ার সময় পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে। নিহতের সাথে আসা মোটর সাইকেল চালক ঐ যুবকের ঠিকানা পাওয়া যায়নি।

শ্রীনগর থানার উপ-সকারী পুলিশ পরিদর্শক(এসআই) আঃ আজিজ বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসছি। এব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার: