কুড়িগ্রামের চিলমারীতে প্রধান শিক্ষক জয়নাল আবেদীন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টা ৩০ মিনিটে চিলমারী সরকারি ডিগ্রি কলেজ মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উপজেলা ফুটবল উন্নয়ন সমিতির আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় অংশ নেয় শক্তিশালী সাইক্লোন ফুটবল একাদশ (চিলমারী) ও পাখিউরা ফুটবল একাদশ (রৌমারী)।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির পক্ষে উপজেলা বিএনপির সদস্য মো. এরশাদুল করিম রাজু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আব্দুল বারী সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো. ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক চিলমারী উপজেলা বিএনপি, মো. মাহমুদুল হক বাবু, যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দল, কুড়িগ্রাম জেলা শাখা,ইয়াকুদ সাদাৎ স্বাক্ষর,আহ্বায়ক চিলমারী উপজেলা ছাত্রদল,মো. মিনহাজ সুমন, সদস্য সচিব চিলমারী উপজেলা ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার বলেন, “ঐতিহ্যবাহী ফুটবল খেলাকে আমাদের লালন করতে হবে। একটি সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান সরকারও খেলাধুলার উন্নয়নে গুরুত্ব দিচ্ছে।”
টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন চিলমারী ফুটবল উন্নয়ন সমিতির সভাপতি মো. শাহিন আজাদ (সাইক্লোন)। খেলার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও বিশিষ্ট ক্রীড়াবিদ প্রভাষক শাহিন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিলমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন সরকার শিরিন।
উত্তরের আলো
প্রধান শিক্ষক জয়নাল আবেদীন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন
