উত্তরের আলো

চিলমারীতে মাওলানা আব্দুল খালেক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

চিলমারীতে মাওলানা আব্দুল খালেক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:কুড়িগ্রামের চিলমারীতে মরহুম মাওলানা আব্দুল খালেক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর উদ্বোধনী ম্যাচে বৈলমনদিয়ারখাতা স্পোর্টিং ক্লাব ৫–৪ গোলে ঢুষমারা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। কড়াইবরিশাল নিম্নমাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে দুই দলের খেলোয়াড়েরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেন।

টুর্নামেন্টের প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো. ফজলুল হক,যুগ্ম আহবায়ক চিলমারী উপজেলা বিএনপি এবং চেয়ারম্যান, মাইসফ্ট হ্যাভেন বিডি লিমিটেড ঢাকা।

এ সময় উপস্থিত ছিলেন মো. আলো মিয়া আলো, আহ্বায়ক, চিলমারী ইউনিয়ন বিএনপি; মো.সুলতান মাহমুদ, সদস্যসচিব, চিলমারী ইউনিয়ন বিএনপি; আলহাজ আমিনুল ইসলাম, চেয়ারম্যান, ৫নং চিলমারী ইউনিয়ন পরিষদ; মো. সাদাকাত হোসেন,প্রধান শিক্ষক, কড়াইবরিশাল নিম্নমাধ্যমিক বিদ্যালয়; ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশ এবং যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।

আয়োজকদের এমন উদ্যোগ তরুণদের মাঠমুখী করতে এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তরুণদের মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়ক।

“মাদক ছেড়ে মাঠে চল, মজার খেলা ফুটবল”—এই স্লোগানকে সামনে রেখে তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, নিয়মিত খেলাধুলার চর্চা যুবসমাজকে সুস্থ জীবনযাপনে উৎসাহিত করে এবং পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে।

মরহুম মাওলানা আব্দুল খালেকের স্মৃতিকে ধারণ করে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্ট চিলমারীর ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে প্রত্যাশা স্থানীয় ক্রীড়াপ্রেমীদের।

শেয়ার: