উত্তরের আলো

পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

রাজারহাটে খেলার ছলে পুকুরের পানিতে ডুবে ফারজানা আক্তার (২) ও লুফা মনি (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিসামত গোবধা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফারজানা আক্তার ও লুফা মনি উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিসামত গোবধা গ্রামের ফারুক হোসেন ও রাশেদুল ইসলাম বাবু’র মেয়ে।

উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি সদস্য) মোঃ সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান,খেলার ছলে ওই দুই শিশু সবার অগোচরে বাড়ির সামনের পুকুরে পানিতে ডুবে যায়। পরে তাদের কোথাও খুঁজে না পেয়ে এক শিশুর দাদি আশপাশে খোঁজা খুঁজি শুরু করেন। একপর্যায়ে কোথাও না পেয়ে তিনি তার বাড়ির সামনের পুকুরে একটি শিশু’র মরদেহ পানিতে ভেসে থাকতে দেখেন। এ সময় তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে পুকুর থেকে ফারজানা ও লুফা মনি মরদেহ উদ্ধার করেন।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,খেলার ছলে সবার অগোচরে বাড়ির সামনের পুকুরে পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

শেয়ার: