উত্তরের আলো

পদ্মা সেতুতে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ

পদ্মা সেতুতে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ

পদ্মাসেতুর মাঝামাঝি দুই যাত্রীবাহী বাসে মুখোমুখি সংঘর্ষে ২ জন গুরুত্বর আহত হয়েছে।

শনিবার বিকেল ৪টার দিকে পদ্মাসেতুর ১৪ ও ১৫নং পিলারের মাঝামাঝি এই দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শরীয়তপুরের দিকে নিকটস্থ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

পদ্মাসেতু উত্তর থানার অফিসার ইনচার্জ(ওসি) আলমগীর হোসাইন জানান, বিকেল ৪টার দিকে পদ্মাসেতুর ১৪নং পিলারের উপর ঢাকা হতে শরীয়তপুরগামী গোল্ডেন লাইন পরিবহন যাত্রীবাহী বাস নং- ঢাকা মেট্রো-ব-১৪-৭৬৯৮ ও শরীয়তপুর হতে ঢাকাগামী মেঘলা পরিবহন যাত্রীবাহী বাস নং- ঢাকা মেট্রো-ব-১৪-১৮৬২ বাস মুখোমুখি সংঘর্ষে হয়। গোল্ডেন লাইন বাসের হেলপার ও মেঘলা পরিবহনের ১জন যাত্রী গুরুতর আহত হয় এবং উভয় বাসের সম্মুখ অংশে ক্ষতিগ্রস্ত হয়। সংবাদ পেয়ে আমাদের পুলিশের টহলটিম ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্সে শরীয়তপুরের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনা পতিত বাসটিকে পুলিশ র‍্যাকারিং করে

সরিয়ে সেতুর যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।

শেয়ার: