ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে কুড়িগ্রামের চিলমারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কলেজের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন কলেজ শাখা ছাত্রদল।
এসময় উপস্থিত ছিলেন, চিলমারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব শামীম মিয়া, যুগ্ম আহবায়ক মুশফিকুর রহমান, রাব্বি হাসান, ছাত্রনেতা মোঃ আরিফ সরকার, নাজমুস সাকিব সহ কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
