উত্তরের আলো

চিলমারীতে শ্রমিকলীগের তিন নেতা গ্রেপ্তার

চিলমারীতে শ্রমিকলীগের তিন নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামের চিলমারীতে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে আওয়ামী লীগের সহযোগী সংগঠনে তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এতথ্য শনিবার (১৫ নভেম্বর) দুপুরে নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম।

গ্রেপ্তার তিন নেতা হলেন, জাতীয় শ্রমিক লীগের উপজেলা শাখার সহসভাপতি সিদ্দিকুল ইসলাম (৩৬), অলী আহম্মেদ (৫৫) এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আ.রাজ্জাক (৪৮)।

ওসি আশরাফুল ইসলাম জানান, শনিবার গ্রেপ্তার আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার: