উত্তরের আলো

চিলমারীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

চিলমারীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রামের চিলমারীতে রুপালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় উপজেলার গাবেরতল এলাকায় ২ শতাধিক মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

রুপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার নাজমুল হক বিপ্লব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার: