উত্তরের আলো

চিলমারীতে কৃষক দলের কর্মী সভা অনুষ্ঠিত

চিলমারীতে কৃষক দলের কর্মী সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের চিলমারীতে কৃষক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল অষ্টমীর চর ইউনিয়ন শাখার আয়োজনে পূর্ব নটারকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা কৃষক দলের আহবায়ক লুৎফুল হায়দার লিপটনের সভাপতিত্বে কর্মী সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাধারন আবু সাঈদ হোসেন পাখি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য জীবী দলের সভাপতি আমজাদ হোসেন, সাধারন সম্পাদক নুর আলম।

প্রধান বক্তা হিসাবে উপস্তিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের জেলা যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান বাবু। বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব আবু হানিফা সাদ্দাম, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মিনহাজ সুমন প্রমুখ।

শেয়ার: