উত্তরের আলো

কুড়িগ্রাম-৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সুমন

কুড়িগ্রাম-৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সুমন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে (চিলমারী,রৌমারী,রাজীপুর) আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এইচ এম রহিমুজ্জামান সুমন।

রবিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। রহিমুজ্জামান সুমনের পক্ষে সুমনের বাবা নুরুজ্জামান ও চিলমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ সিদ্দিক শুভ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

রহিমুজ্জামান সুমন চিলমারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বরত আছেন। তিনি ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।

শেয়ার: