জহির রায়হান কাউনিয়া( রংপুর) প্রতিনিধিঃ দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হওয়া কাউনিয়া থানা রোডের সংস্কার কাজ পরিদর্শন করছেন বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী,তিনি ঘুরে রাস্তার সংস্কার কাজের তদারকি করেন। এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী বেলাল হোসেন ও উপ-সহকারী প্রকৌশলী জাকিরুল ইসলাম।
থানা রোড টি দীর্ঘদীন ধরে সংস্কার না হওয়ায় পথচারীদের দূর্ভোগের অন্ত ছিলনা। রাস্তায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় হাটু পানি মারিয়ে পথচারীরা চলাচল করতো। এ নিয়ে পত্রিকায় অনেকবার সচিত্র প্রতিবেদন প্রকাশ হওয়ার অবশেষে ৬১ লক্ষ টাকা ব্যয়ে এলজিইডি বিভাগের অর্থায়ণে কাজ সম্পন্ন করা হবে।
