কাউনিয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃহস্পতিবার দুপুরে নতুন বই বিতরণ করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তাহের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হক, সহকারী প্রধান শিক্ষক দীপ্তি রাণী, সহকারী শিক্ষক অভয় চন্দ্র, তানজিন সুলতানা, শহিদুল ইসলাম ও আব্দুল জলিল প্রমুখ।
একই দিনে একযোগে উপজেলার ৩৮টি মাধ্যমিক বিদ্যালয় ও ১০৫টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও নতুন বই বিতরণ করা হয়েছে।
উত্তরের আলো
কাউনিয়ায় বই উৎসবে নতুন বই বিতরণ
