উত্তরের আলো

কাউনিয়ায় পিএফজি কমিটির অগ্রগতি পরিকল্পনা প্রণয়ন সভা

কাউনিয়ায় পিএফজি কমিটির অগ্রগতি পরিকল্পনা প্রণয়ন সভা

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় কাউনিয়া উপজেলা পিএফজি কমিটির অগ্রগতি পরিকল্পনা প্রণয়ন বিষয়ক সভা সোমবার জিন্নাহ-চম্পা ফাউন্ডেশন হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

কাউনিয়ায় উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি ইদ্রিস আলী বিডিআর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন টেপামধুপুর স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ হোসেন আলী সরকার৷ অগ্রগতি পরিকল্পনা প্রণয়ন সভায় আরোও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আলমগীর চৌধুরী লিটন, জাতীয় পার্টি নেতা ও মোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আজিজুল ইসলাম মাষ্টার, পিএফজি কমিটির সমন্বয়কারী ও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, ইমাম মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ, পুরোহিত পরেশ চক্রবর্তি, জাতীয় পার্টির নেতা ও বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম মোল্লাহ, হাঙ্গার প্রজেক্টের প্রতিনিধি ফরিদা ইয়াসমিন প্রমূখ। সভায় আগামী ৩ মাসের জন্য কাউনিয়ায় উপজেলায় শান্তি সমপ্রীতি রক্ষায় বিভিন্ন অগ্রগতি সম্পর্কে চিহ্নিতকরণ এবং পরিকল্পনা গ্রহণ করা হয়। আলোচনা শেষে পিএফজি কমিটির সদস্য মোস্তাক আহমেদের স্মরণে দোয়া করা হয়।

শেয়ার: