উত্তরের আলো

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে- বাণিজ্যমন্ত্রী

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে- বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন এ দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিতে হবে। এ অঞ্চলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও কাউনিয়ার টেপামধুপুরে আড়াইশো একর জমিতে শিল্প কলকারখানা স্থাপনের যে সিদ্ধান্ত এ সরকার নিয়েছে তার জন্য পুনরায় আওয়ামী লীগ সরকার কে ক্ষমতায় আনতে হবে।

তিনি গত সোমবার রাতে টেপামধুপুর বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয় মাঠে টেপামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

টেপামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান।

বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি প্রতীক বরাদ্দ নিয়ে কাউনিয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং হারাগাছ পৌর সভায় নির্বাচনী কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। হারাগাছ পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ জামিল আখতারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, হারাগাছ পৌর সভার সাবেক মেয়র মুহাঃ হাকিবুর রহমান প্রমূখ।

শেয়ার: