বিবিধ

রৌমারীর সায়দাবাদ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

  রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ২৮ জুন ২০২৬ , ১২:১২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সায়দাবাদ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আগুনে দোকানঘর ও মালামাল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তারা।
রোববার (২৮ জুন) ভোর ৩টা ২৪ মিনিটের দিকে বাজারের একটি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ভোররাতে পুরো বাজার জনশূন্য থাকায় আগুন দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে আগুন ভয়াবহ আকার ধারণ করে।
খবর পেয়ে কর্তিমারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাদের পৌঁছানোর আগেই ৯টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। আগুন লাগার সময় দোকানে কেউ না থাকায় কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।
আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন— মমিনুল ইসলাম, লালচাঁদ, আন্দুস সবুর, নুর মোহাম্মদ, শহিদুর রহমান, মিজানুর রহমান, বাবু মিয়া, আব্দুল খালেক ও আলতাফ হোসেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তাদের দোকানই ছিল পরিবারের একমাত্র আয়ের উৎস। আগুনে দোকান ও মালামাল পুড়ে যাওয়ায় তারা চরম বিপাকে পড়েছেন। অনেকেই ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন। এখন নতুন করে ব্যবসা শুরু করা এবং পরিবার-পরিজনের ভরণপোষণ চালানো তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়রা জানান, বাজারটিতে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সময়মতো আরও কার্যকর ব্যবস্থা থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব হতো বলেও তাদের দাবি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি আর্থিক সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, প্রয়োজনীয় সহযোগিতা পেলে আবারও ব্যবসা শুরু করে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।
এদিকে, আগুনের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে বলে সংশ্লিষ্টরা