অর্থনীতি

ভ্যাটের জালে সব ব্যবসা,বাধ্যতামূলক হচ্ছে বিআইএন নিবন্ধন

  অনলাইন ডেস্ক : ৯ জুন ২০২৬ , ৯:৫৮ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

নতুন অর্থবছরের বাজেটে দেশের সব ব্যবসাপ্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। ব্যাংক হিসাব খোলা, ঋণ গ্রহণ, ট্রেড লাইসেন্স নবায়ন, বিদ্যুৎ-গ্যাস সংযোগ নেওয়াসহ সাতটি গুরুত্বপূর্ণ সেবা পেতে ভ্যাট নিবন্ধন বা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার (বিআইএন) বাধ্যতামূলক করা হচ্ছে।
বর্তমানে দেশে এক কোটি ১৭ লাখ ব্যবসাপ্রতিষ্ঠান থাকলেও ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান মাত্র প্রায় ৭ লাখ ৭৫ হাজার। এ অবস্থায় রাজস্ব আদায় বাড়াতে ভ্যাট নিবন্ধনের শর্ত আরও কঠোর করা হচ্ছে। সরকার আশা করছে, এর ফলে অন্তত ২০ লাখ নতুন প্রতিষ্ঠান ভ্যাটের আওতায় আসবে।
তবে ব্যবসায়ী নেতারা বলছেন, অতিরিক্ত শর্ত ব্যবসা সহজীকরণের পথে বাধা সৃষ্টি করতে পারে। তারা নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন ও হয়রানিমুক্ত করার দাবি জানিয়েছেন।
অন্যদিকে অর্থ মন্ত্রণালয়ের দাবি, ভ্যাটের আওতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।