কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

পটুয়াখালীতে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন এর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা।

রবিবার(৮অক্টোবর) বেলা ১১ টায় পটুয়াখালী ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন পটুয়াখালী ১ আসনের মনোনয়ন প্রত্যাশি বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।

মতবিনিময় সভায় অ্যাডভোকেট আফজাল হোসেন, বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দেওয়ার আহবান জানান এবং তিনি পটুয়াখালী-১ আসন থেকে প্রধানমন্ত্রীর কাছে মনোনয়ন চাইবেন বলেও জানান। তিনি আরও বলেন, মনোনয়ন পেলে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ আসনটি উপহার দিতে পারবেন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামিলীগের নেতাকর্মীরা, পটুয়াখালী প্রেসক্লাবে সভাপতি ও জেলা পর্যায়ের শতাধীক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।