Category: বিবিধ
-

এককভাবে জিতলেও জাতীয় সরকারই গঠন করবে জামায়াত:ডা.শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এককভাবে ২০০ আসনে বিজয়ী হলেও দেশের স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনরুদ্ধারের স্বার্থে তাঁর দল জাতীয় সরকারই গঠন করবে। সোমবার রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। বৈঠকে ইইউ প্রতিনিধিরা রোহিঙ্গা ইস্যু, সবার নিরাপত্তা, নির্বাচনি ইশতেহার এবং নির্বাচন-পরবর্তী ১০০ দিনের পরিকল্পনা…
-

কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রী সেলসিয়াস
কুড়িগ্রামে শীতের তীব্রতা বেড়ে চলেছে। আজ মঙ্গলবার সকাল ৬ টায় রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীতের তীব্রতা জনজীবনে প্রভাব ফেলছে। দিন ও রাতের হিমেল বাতাসে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছেন। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে ভোগান্তিতে রয়েছেন। স্কুলগামী ছোটরা স্কুলে যাওয়া-আসার সময় শীতের প্রভাবে শারীরিক…
-

রাবির তীর্থক নাট্যদলের সভাপতি আনোয়ার, সম্পাদক তন্বী নির্বাচিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তীর্থক নাটকের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে বি এস এম আনোয়ার আমজাদকে সভাপতি ও আশরাফুন্নাহার তন্বীকে সাধারণ সম্পাদক নিযুক্ত করা হয়েছে। আজ, শনিবার (৬ ডিসেম্বর) সংগঠনের নিজ মহড়া কক্ষে অনুষ্ঠিত ২৫তম বার্ষিক সভায় এ নতুন কমিটি গঠন করা হয়। ১১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সহ-সভাপতি নির্বচিত হয়েছেন আল আরাফাত…
-

কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস
৬ ডিসেম্বর কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা গেরিলা যুদ্ধের মাধ্যমে পাকিস্তানী সেনা বাহিনীকে পরাজিত করে কুড়িগ্রামকে হানাদার মুক্ত করে। এই দিনে মুক্তিবাহিনীর কোম্পানী কমান্ডার বীর প্রতীক আব্দুল হাই সরকার তার সঙ্গীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে কুড়িগ্রাম শহরে প্রথম প্রবেশ করেন। তিনি শহরের সরকারি মহিলা কলেজ সংলগ্ন পানির ওভারহেড ট্যাংকে উঠে প্রথম…
-

বড় সংকট না হলে ফেব্রুয়ারিতেই নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি-রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বড় ধরনের কোনো জাতীয় সংকট বা বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি না হলে রমজানের আগেই সরকার ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত রয়েছে। শুক্রবার দুপুরে কুড়িগ্রামের সরদার পাড়া জামে মসজিদে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তারেক রহমানের দেশে ফেরার…
-

কুড়িগ্রামে ইউনিয়ন পর্যায়ের প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
কুড়িগ্রাম জেলার ইউনিয়ন পর্যায়ে বাস্তবায়িত উন্নয়নমূলক প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে বেসরকারি সংস্থা এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভলপমেন্ট (আফাদ) আলমাস মিলনায়তনে এ আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন আফাদের চেয়ারম্যান মোর্শেদা পারভীন। এতে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক এ. এম. মনিরুজ্জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন, কুড়িগ্রাম সদর উপজেলা…
-

চর রাজীবপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে গণসমাবেশ ও পালাগান
২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্তু আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন উপলক্ষে “নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৬ দিনব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসেবে চর রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে নারীদের সচেতনতা বৃদ্ধি, আলোচনা সভা, র্যালি, গণসমাবেশ ও পালাগানের আয়োজন করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) swabol প্রকল্পের…
-

রৌমারীতে ৩ দফা দাবিতে সহকারী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি
সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড, বেতন-ভাতা, পদোন্নতিসহ তিন দফা দাবির প্রেক্ষিতে কুড়িগ্রামের রৌমারীতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন সহকারী শিক্ষকরা। রবিবার সকাল ৯টা থেকে সারাদেশের ন্যায় লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন শুরু করেন পূর্ব পাখিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার অন্যান্য বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সহকারী শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের এক যৌথ বিবৃতিতে জানানো হয়—অর্থ মন্ত্রণালয়,…
-

চিলমারীতে খুচরা সার বিক্রেতা নীতিমালা বহাল রাখার দাবিতে মানববন্ধন
২০০৯ সালের খুচরা সার বিক্রেতা নীতিমালা বহাল রাখার দাবিতে কুড়িগ্রামের চিলমারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালের নীতিমালা অনুযায়ী ৩০ হাজার টাকা সরকারি ব্যাংকে জমা দিয়ে আইডি কার্ড সংগ্রহ করে আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে…
-

নবাগত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বির সাথে কুড়িগ্রামের সাংবাদিকদের মতবিনিময় সভা
কুড়িগ্রাম জেলার নবাগত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম শনিবার দায়িত্ব গ্রহণের পর রবিবার সকাল ১১টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা পুলিশের আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও অন্যান্য অপরাধ দমন কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়। মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, “কুড়িগ্রামে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ ও সাংবাদিক একে অপরের…