Category: অপরাধ
-

ফুলবাড়ীতে দুই হাজার পিস ইয়াবাসহ আটক-১
দিনাজপুরের ফুলবাড়ীতে রংপুর মাদসদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় বিশেষ অভিযান পরিচালনা করে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মং চো ওরফে কালু চাকমা(৫০) নামে এক মাদক চোরাকারবারিকে আটক করেছে। আটক মাদক চোরাকারবারি মং চো ওরফে কালু চাকমা কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াইক্যং উত্তর হিলা হরিখোলা গ্রামের নানি গুং চাকমার পুত্র। রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা…
-

ভূরুঙ্গামারীতে ১২ বোতল ভারতীয় মদসহ ২ যুবক আটক
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভারতীয় ১২ বোতল অফিসার চয়েস মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১২ আগস্ট ) বিকেলে সোনাহাট স্থল বন্দর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক দুই যুবক উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের শঠিবাড়ি এলাকার মহর আলীর পুত্র আলামিন (১৯) ও বলদিয়া ইউনিয়নের পূর্ব কেদার গ্রামের হাসেন ব্যাপারির পুত্র আলামিন (২৯)। পুলিশ…
-

ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ছাত্রলীগ নেতার চাঁদা আদায়
মুঠোফোনে পরিচয়ের সূত্র ধরে এক তরুণী (২৩) সাথে প্রেম…! অতঃপর বিয়ের প্রলোভনে ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ উঠেছে। নওগাঁর পত্নীতলায় উক্ত ঘটনায় নজিপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশাররফ পারভেজ ওরফে আরাফাত হোসেন পারভেজ এর নেতৃত্বে ঘটনাটি ধামাচাপা দিতে প্রথমে পাঁচ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। উল্লেখিত ঘটনার অন্তরালে ধর্ষণ ও ধর্ষণে সহায়তাকারী এবং প্রতারণার…
-

কুষ্টিয়া কারাগারে ৫ ঘন্টার ব্যবধানে দুই বন্দীর মৃত্যু
কুষ্টিয়া কারাগারে ৫ ঘন্টার ব্যবধানে দুই হাজতির মৃত্যু হয়েছে। এরা হলেন আজমল প্রামাণিক (৬০) ও আবুল কালাম (৪০)। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে আজমল প্রামাণিক এবং সকাল সাড়ে ৬টার দিকে আবুল কালাম মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া কারাগারের জেল সুপার আব্দুল বারেক। নিহত…
-

কুড়িগ্রামে জুয়ার আসর থেকে যুবলীগ সভাপতি সহ আটক-৫
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে জুয়া খেলার সরাঞ্জামসহ ইউনিয়ন যুবলীগের সভাপতিসহ পাঁচ জুয়ারীকে আটক করেছে নাগেশ্বরী থানা পুলিশ। আটক পাঁচজনকে জুয়া খেলার অপরাধে গ্রেফতার দেখিয়ে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন নাগেশ্বরী থানার ধনী গাগলা বাইগচাটারী গ্রামের মৃত ফুল মামুদের ছেলে হাসমত আলী (৫৬), ধনী গাগলা ছিলা খানার মৃতু আব্দুর রহমানের ছেলে সাখাওয়াত হোসেন…
-

মাদক নির্মুল করতে প্রয়োজন সামাজিক সচেতনতা
ঢাকা আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পূণর্বাসন কেন্দ্র যশোরের উদ্যোগে সোমবার (০৭ আগষ্ট) সকালে যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের সেমিনার কক্ষে শিক্ষার্থীদের নিয়ে “মাদকাসক্তির প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য” শীর্ষক এক সচেতনতা কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার বলেন, ছাত্র-ছাত্রীদের পারিবারিক শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে…
-

নবাবগঞ্জে ৩৯০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার
দিনাজপুরের নবাবগঞ্জে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শারমিন আক্তার (২৭) এক নারীকে গ্রেফতার করছে পুলিশ। আজ সকাল সাড়ে ৭ টায় উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই গ্রামের সোহেল রানা পলিনের স্ত্রী। থানার সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে হেলেঞ্চা গ্রামে মাদক ব্যবসায়ী সোহেল রানা পলিনের বাসায় মাদক…
-

আন্ডারগ্রাউন্ডে থেকেই মাদকের জাল বিস্তার করছে মাস্টারমাইন্ডরা
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, সীমান্ত সংলগ্ন ৩২ জেলা দিয়ে দেশে ঢুকছে ভয়ংকর সব মাদক। আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে থেকেই সারাদেশে মাদকের জাল বিস্তার করছে মাস্টারমাইন্ডরা। ছদ্মবেশে থাকা শত শত কুরিয়ার ব্যবহার হচ্ছে। বেপরোয়া মাদক কারবারিদের হাতে আইনশৃঙ্খলা বাহিনীও নিরাপদ নয়। মাদক কারবারীদের হাতে নিহত সোর্স সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে ৭ জনকে…
-

গ্যাসলাইন বিস্ফোরণে নিহত শিক্ষার্থীর ক্ষতিপূরণ কেন নয়, ডিসিকে তদন্তের নির্দেশ
পুরান ঢাকার গেন্ডারিয়ার ধূপখোলাবাজারে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মেহেদী হাসানের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ১২ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১ আগস্ট) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। একই সঙ্গে ঘটনার বিষয়ে…
-

কারাগারে মারা গেলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি
যশোর কেন্দ্রীয় কারাগারে তোরাব আলী সেখ (৫৭) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। রবিবার রাত ১টা ৪০ মিনিটে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মো. আলী হাসান তাকে মৃত ঘোষণা করেন। নিহত তোরাবালি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার খড়িবাড়িয়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলসুপার সুরাইয়া আক্তার জানান, মাগুরা জেলা দায়রা জজ…