Category: শিক্ষা
-

সব শিক্ষাপ্রতিষ্ঠান বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের
চলমান তাপপ্রবাহের কারণে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৯ এপ্রিল) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াত লিজুর হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসকে সাইফুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাপপ্রবাহে ১৮ জনের মৃত্যুর…
-

রাবিতে স্ব-শরীরেই চলবে ক্লাস-পরীক্ষা
সারাদেশের উপর দিয়ে বয়ে চলেছে তীব্র তাপদাহ। এরইমধ্যে গতকাল (শনিবার) থেকে দেশের স্কুল কলেজ সাতদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছে। তবে, স্ব-শরীরে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার (২১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক…
-

তীব্র তাপপ্রবাহে দেশের সব স্কুল-কলেজ ৭ দিন বন্ধ
সদরুল আইনঃ চলমান তাপপ্রবাহের মধ্যে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় সব স্কুল-কলেজ ৭ দিনের ছুটি ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আগামী ২৭ এপ্রিল পর্যন্ত সব এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। শনিবার (২০ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, আগামী ২৭ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়,…
-

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান : শূন্য পদ ৯৭ হাজার চাকরিপ্রার্থী ৩০ হাজার!
সিনিয়র রিপোর্টারঃআবেদনকারী প্রার্থীর চেয়ে শূন্য পদ কয়েক গুণ কম থাকবে—এটাই স্বাভাবিক। কিন্তু বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসায় শিক্ষক নিয়োগের জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে ঠিক উলটো চিত্র দেখা গেছে। আবেদনকারীর চেয়ে তিন গুণ বেশি শূন্য পদের সংখ্যা। ফলে সবাই নিয়োগ পাওয়ার পরও এক-তৃতীয়াংশ পদ শূন্য থাকবে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে…
-

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেন সিনিয়র প্রতিবেদকও সম্পাদকমন্ডলীর সভাপতি সদরুল আইন এর উত্তরসূরী আসিফ শাহরিয়ার প্রবন্ধ
নিজস্ব প্রতিবেদকঃ আসিফ শাহরিয়ার প্রবন্ধ। সিনিয়র প্রতিবেদক,দেশের শ্রেষ্ঠ সাংবাদিকের পুরষ্কারপ্রাপ্ত,’মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস’ গ্রন্থের লেখক এবং উত্তরের আলো পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি সদরুল আইন এর একমাত্র সন্তান। সে ২৮ মার্চ প্রকাশিত ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মানবিক বিভাগ থেকে প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। উল্লেখ্য, আসিফ শাহরিয়ার প্রবন্ধ বিশিষ্ট সাংবাদিক সদরুল আইন ও গাজীপুরের শ্রীপুর উপজেলা পৌর শিক্ষক সমিতির…
-

রাবিতে পথশিশুদের মাঝে নতুন পোশাক ও উপহার বিতরণ
সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে শতাধিক পথশিশুদের মাঝে নতুন পোশাক ও উপহার সামগ্রী বিতরণ করলো ইউনাইটেড ন্যাশনস ইয়ুথ এন্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, রাজশাহী বিভাগ। শুক্রবার (২২ মার্চ) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ডিন’স কমপ্লেক্স ভবনে পথশিশুদের মাঝে এ নতুন পোশাক তুলে দেন ইউনিস্যাবের প্রধান উপদেষ্টা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. সাদেকুল আরেফিন।…
-

১৩ হাজার ৭’শ ৮১ জন শিক্ষক নিয়োগ পেতে যাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ে
সদরুল আইনঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলতি বছর ১৩ হাজার ৭৮১ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ। বৃহস্পতিবার (২১ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। নিয়োগ পরীক্ষায় জালিয়াতি রোধ প্রসঙ্গে ফরিদ আহাম্মদ বলেন, চলমান নিয়োগ পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি ঠেকাতে সুরক্ষা নামে…
-

ঢাবিতে রমজানের অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রমজানের আলোচনা সম্পর্কিত অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। এ সম্পর্কিত কোনো অনুষ্ঠানের অনুমতি না দিতে হলের প্রভোস্ট, অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের চিঠি দিয়েছে প্রক্টর অফিস। বুধবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাকসুদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, কিছু রাজনৈতিক সংগঠন ও রাজনৈতিকভাবে পরিচিত ব্যক্তি ঢাকা…
-

জবির প্রতিটা বিভাগে বসছে যৌন নিপীড়ন অভিযোগ বক্স, চাবি থাকবে উপাচার্যের কাছে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেছেন, ‘তিনি বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন এবং চেয়ারম্যানদেরকে নির্দেশ দিয়েছেন আজকের মধ্যে প্রতিটি বিভাগে যৌন নিপীড়ন অভিযোগ বাক্স বসানোর।’ তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের আইনে যা যা করা সম্ভব আমি সব করছি। বিশ্ববিদ্যালয়ে নারী নিপীড়ন সেল কার্যকর করা হবে। আমি নিজ দায়িত্বে তা করব।’ মঙ্গলবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের আইন…
-

১৮ লাখ প্রার্থী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বসছেন আজ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়েছে আজ। দুই শিফটে দেশের ৮টি বিভাগের ২৪ জেলা শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী। এনটিআরসির তথ্যানুযায়ী, শুক্রবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১০টা পর্যন্ত স্কুল-২ ও স্কুল পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর বিকেল সাড়ে ৩টা…