Category: শিক্ষা
-

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে রাবি রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’র (রুরু) নবগঠিত কমিটি। সোমবার (২২ জানুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে উপাচার্যের সম্মেলন কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ করেন তারা। এসময় রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক হুমায়ুন কবীর, প্রক্টর অধ্যাপক আসাবুল হক,…
-

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির মাঝেও ক্যাম্পাসে খাবারের দাম কমানোর সিদ্ধান্ত রাবি প্রশাসনের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অবস্থিত খাবার দোকান গুলোতে খাবারের দাম এবং মান নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ দীর্ঘদিনের। এবার সেই সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মাছ-মাংসসহ প্রায় ৩০ পদের খাবারের নতুন মূল্য তালিকা নির্ধারন করে দেওয়া হয়েছে। আজ থেকেই কার্যকরের নির্দেশনা প্রদান করেছে প্রশাসন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে প্রক্টর দপ্তরে ক্যাম্পাসের ক্রিয়াশীল ছাত্র সংগঠনের প্রায়…
-

প্রাথমিকের সময়সূচিতে পরিবর্তন
তীব্র শীত ও দেশের অনেক জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় বিদ্যালয়ের সময়সূচিতে পরিবর্তন এনেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২২ জানুয়ারি) মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, চলমান শৈত্যপ্রবাহের কারণে সারা দেশে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হবে সকাল ১০টায়। আগামী ৩১ জানুয়ারি…
-

উত্তরবঙ্গে শিক্ষার অগ্রদূত মাদার বখ্শ’র মৃত্যুবার্ষিকী আজ
উত্তরবঙ্গের শিক্ষার অগ্রদূত মাদার বখ্শ’র ৫৭ তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯০৭ সালের ১৪ ফেব্রুয়ারি তৎকালিন রাজশাহী জেলার নাটোর মহাকুমার (বর্তমানে জেলা) সিংড়া থানার স্থাপনদিঘি নামক স্থানে জন্মগ্রহণ করেন তিনি। মাদার বখ্শ ছিলেন রাজশাহীর গণমানুষের পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। দেশনন্দিত সমাজসেবক ও উত্তরাঞ্চলে শিক্ষা বিস্তারের অন্যতম অগ্রদূত। এই কীর্তিমান মানুষটি ১৯৬৭ সালের ২০ জানুয়ারি পরলোকগমন করেন। তাঁর স্মরণে…
-

রাবির রোকেয়া হলে খাবারের মান বৃদ্ধিসহ তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন
ক্যান্টিনের খাবারের মান বৃদ্ধিসহ তিন দফা দাবিতে ক্যান্টিনে তালা দিয়ে আন্দোলন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রোকেয়া হলের শিক্ষার্থীরা। শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে ক্যান্টিনে তালা দিয়ে হল গেটে অবস্থান নেন শিক্ষার্থীরা। সাড়ে দশটার দিকে হল প্রাধ্যক্ষ এসে তাদের সঙ্গে আলোচনা করেন। আলোচনা শেষে প্রাধ্যক্ষ সাত দিনের মধ্যে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে দুপুর…
-

রাবি রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে লাবু ও মারুফ
রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’র (রুরু) ২০২৩-২৪ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক যুগান্তর’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি লাবু হক সভাপতি ও দৈনিক সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মারুফ হাসান সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে রাকসু ভবনে অবস্থিত রিপোর্টার্স ইউনিটি’র কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা শেষে সদ্য বিদায়ী সভাপতি শাহিনুর খালিদ ও সাধারণ সম্পাদক আসিফ…
-

তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা যাবে
দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। চলমান এ শৈত্যপ্রবাহে যেসব জেলায় তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নামবে, সেখানে স্কুল বন্ধ রাখা যাবে বলে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার (১৬ জানুয়ারি) মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এসএম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় তীব্র…
-

রাজশাহী বিশ্ববিদ্যালয় ৪০টি আসন কমিয়েছে নতুন শিক্ষাবর্ষে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রদানের লক্ষ্যে গত শিক্ষাবর্ষের ন্যায় ২০২৩-২৪ সেশনেও আসন কমিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে টানা তিন শিক্ষাবর্ষে আসন কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আসন সংখ্যার একটি তালিকা থেকে বিষয়টির নিশ্চয়তা পাওয়া গেছে। নতুন শিক্ষাবর্ষে পূর্বের ৩৯৩০টি আসন থেকে চারটি বিভাগ ও একটি ইন্সটিটিউটে সর্বমোট ৪০টি আসন…
-

যৌন হয়রানির মামলায় রাবি চিকিৎসকের জামিন বাতিল, হাজতে পাঠানোর নির্দেশ
যৌন হয়রানির মামলায় অভিযুক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসক রাজু আহমেদের আগাম জামিন বাতিল করে দিয়ে তাকে হাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। বাদি পক্ষের আবেদনের প্রেক্ষিতে রোববার (১৪ জানুয়ারি) নারী ও শিশু ট্রাইবুনাল-১ এর বিচারক এমদাদুল হক রিপন এই নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবী এবং বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি রাজশাহী বিভাগের…
-

ফুলেল শুভেচ্ছা না জানানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর
সরকারের গুরুত্বপূর্ণ পদে নতুন কেউ দায়িত্বে আসলেই কর্মকর্তা-কর্মচারী, সমিতি-ফোরামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে দফায় দফায় ফুলেল শুভেচ্ছা দেন। এ নিয়ে রীতিমতো প্রতিযোগিতাও সৃষ্টি হয়। এ ধারা চলতে থাকে দুই তিন মাস পর্যন্ত। এর ফলে কাজে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন নতুন সরকারের নতুন সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া…