Category: শিক্ষা

  • রাবি-ব্র্যাক এআইএসপি কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

    রাবি-ব্র্যাক এআইএসপি কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

    রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও ব্র্যাক আয়োজিত দুই মাসব্যাপী কৃত্রিম প্রজনন ও পুনরুৎপাদন ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মসূচি ২০২৪ এর সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রাবির নারিকেলবাড়িয়া ক্যাম্পাসে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। কোর্স কো-অর্ডিনেটর ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক মো. জালাল উদ্দিন সরদারের সভাপতিত্বে এই…

  • রাবির স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম স্থগিত

    রাবির স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম স্থগিত

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম ‘অনিবার্য কারণ’ দেখিয়ে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলমান ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তির কার্যক্রম অনিবার্য কারণবশতঃ স্থগিত করা…

  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহার

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহার

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে শিক্ষা মন্ত্রনালয়। এতে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ কার্যক্রম কোন বাধা থাকল না। বৃহস্পতিবার মন্ত্রনালয়ের বিশ্ববিদ্যালয় অধিশাখা-২ এর যুগ্মসচিব পারভেজ হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। প্রজ্ঞাপনে বলা হয় হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো। এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে। এর আগে, ২০২০ সালের শেষে নিয়োগ কার্যক্রমে…

  • টিএইচই ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে প্রথম বারের মতো স্থান পেয়েছে রাবি

    টিএইচই ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে প্রথম বারের মতো স্থান পেয়েছে রাবি

    যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। এতে পঞ্চম রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং যৌথভাবে নবম স্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। বুধবার এ র‌্যাঙ্কিং প্রকাশিত হয়। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, বাস্তবমুখী শিক্ষা ও গবেষণার মাধ্যমে একটি টেকসই ও উন্নত দেশ গড়তে আমরা কাজ করছি। বিশ্ববিদ্যালয়ের সকলের…

  • তদারকির অভাবে চাতালে পরিণত বিদ্যালয়ের মাঠ

    তদারকির অভাবে চাতালে পরিণত বিদ্যালয়ের মাঠ

    বিদ্যালয়ে ক্লাস চলাকালে বিদ্যালয়ের ক্যাম্পাসে চাতালের মতো করে ধান ও ভূট্টা শুকানো,গরু,ছাগল চরানোর চারন ভূমি হিসাবে পরিনিত হয়ে গেছে উপজেলার শমসের নগর আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়ে প্রায় সময় শিক্ষকদের উপস্থিতি কম থাকে ফলে পড়া লেখার ঠিকমতো হয় না। উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে অভিযোগ করলে মাধ্যমিক শিক্ষা অফিসার শুনেও শুনেন না বলে অভিযোগ করলেন সমসের…

  • রাবিতে হাইকোর্টের রায় প্রত্যাখ্যান করে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

    রাবিতে হাইকোর্টের রায় প্রত্যাখ্যান করে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

    সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা ব্যবস্থা পুনর্বহাল করা নিয়ে হাইকোর্টের রায় প্রত্যাখ্যান করে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) শিক্ষার্থীরা। সরকারি নিয়োগের প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালের প্রজ্ঞাপনকে অবৈধ ঘোষণা করে উচ্চ আদালত রায়ের প্রতিবাদে আজ বৃহস্পতিবার(৬জুন) সকালে রাবি কেন্দ্রীয় লাইব্রেরির সামনে মানববন্ধন করেন তারা। এসময়…

  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১২তম সমাবর্তন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ দিনক্ষণ নির্ধারণ করা হয়। বুধবার তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের ১২তম সমাবর্তনসহ অন্যান্য বিষয়ে রাষ্ট্রপতি ও আচার্যের সঙ্গে সাক্ষাৎ করি। আগামী ২৮ নভেম্বর সমাবর্তনের দিন ধার্য হয়েছে। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে…

  • আগামী শিক্ষাবর্ষ থেকে রাবির ভর্তি পরীক্ষা হবে ৪ আঞ্চলিক কেন্দ্রে

    আগামী শিক্ষাবর্ষ থেকে রাবির ভর্তি পরীক্ষা হবে ৪ আঞ্চলিক কেন্দ্রে

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দেশের চার আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত হয়। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান বলেন, ‘আগামী বছর থেকে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা দেশের চারটি কেন্দ্র অনুষ্ঠিত হবে। এছাড়া মাস্টার্সে আসন ফাঁকা থাকা…

  • রাবিতে অটোমেশন প্রক্রিয়া শুরু, ২৮ দিনের মধ্যে ফল প্রকাশ

    রাবিতে অটোমেশন প্রক্রিয়া শুরু, ২৮ দিনের মধ্যে ফল প্রকাশ

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তরে বিভিন্ন বর্ষ ও সেমিস্টারভিত্তিক ফল প্রকাশে অটোমেশন প্রক্রিয়ার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ মে) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে আয়োজিত এক সেমিনারে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এই প্রক্রিয়ায় অ্যাপের মাধ্যমে শিক্ষকদের ক্লাসের পরিমাণ পর্যবেক্ষণ করা হবে। আর পরীক্ষকদের নির্ধারিত দশদিনের…

  • রাবি ছাত্রলীগের সংঘর্ষ: ১ জনকে হলত্যাগ ও ২ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

    রাবি ছাত্রলীগের সংঘর্ষ: ১ জনকে হলত্যাগ ও ২ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

    রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিরাপত্তা প্রহরীকে মারধর এবং সনাতন ধর্মালম্বী শিক্ষার্থীকে মারধর ও হত্যার হুমকির ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। মঙ্গলবার (২৮ মে) রাতে তদন্ত কমিটির আহবায়ক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষক অধ্যাপক অনুপম হীরা মন্ডল হল প্রাধ্যক্ষ বরাবর এই প্রতিবেদন জমা দেন। প্রতিবেদন অনুযায়ী, অভিযোগের প্রমাণ পাওয়ায়…