Author: uadmin
-

রৌমারীতে সারে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রামের রৌমারীতে সারে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রৌমারী থানা পুলিশের একটি একটি টিম অদ্য ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখ দুপুর ১২.২০ ঘটিকার সময় রৌমারী থানাধীন রৌমারী উপজেলা মোড় সিএনজি স্ট্যান্ড এলাকা ভূরুঙ্গামারী থানাধীন গছিডাঙ্গা আরিয়াকুটি এলাকার মাদক কারবারি মোঃ সুরুত আলী (৩৮) কে হাতেনাতে গ্রেফতার করে। উক্ত বিষয়ে কুড়িগ্রাম জেলার রৌমারী…
-

কুড়িগ্রাম বিএনপির কমিটিকে স্বাগত জানিয়ে রৌমারীতে আনন্দ মিছিল
কুড়িগ্রাম জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সকল নেতাদের স্বাগত জানিয়ে রৌমারীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৩ ডিসেম্বর সন্ধায় উপজেলার শাপলা চত্ত্বর থেকে একটি আনন্দ মিছিল বেড় হয়ে শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে এক পথ সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্ঠি বিতরণ করা হয়। আনন্দ মিছিলে উপজেলা বিএনপি,…
-

রাবির আইন বিভাগে সান্ধ্যকালীন কোর্স বন্ধের দাবি শিক্ষার্থীদের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা সান্ধ্যকালীন কোর্স বন্ধের দাবিতে বিভাগের বিভিন্ন দেয়ালে চিকামারা করেন। গতকাল (২২ ডিসেম্বর) রাতে কয়েকজন শিক্ষার্থী এটি করেন। আইন বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন,আইনে বিভাগে ফলাফল প্রকাশের ক্ষেত্রে সাধারনত ১৮-২১ মাস সময় নেয়। কিন্তু অন্যদিকে সান্ধ্য কোর্সের ক্ষেত্রে দেখা যায় প্রত্যেকটি ক্লাস ও পরীক্ষা নিয়মমাফিক হচ্ছে। এতে তাদের কোন ধরনের সেশনজট…
-

কুড়িগ্রামে আনসার-ভিডিপি’র উদ্দ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
আজ সোমবার দুপুর ২টায় কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপির উদ্যোগে আনসার- ভিডিপি কার্যালয় মাঠে শীতার্ত বয়স্ক আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ কমান্ডার পরিচালক আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার…
-

রৌমারীতে মদ,জিরা ও গাঁজাসহ আটক-১
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জামালপুর-৩৫ বিজিবি এর পৃথক অভিযানে ৯৪ বোতল ভারতীয় অফিসার চয়েজ, ৮ বস্তা ভারতীয় ১৬২ কেজি সুরাজ জিরা জব্দ করা হয়েছে। এছাড়াও ৮কেজি ভারতীয় জট গাঁজাসহ জাহিদুল ইসলাম (৩৩) নামের ১জনকে আটক করেছে তারা। রৌমারী সদর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আঃ হাই জানান, আজ সোমবার বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার…
-

কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন শহর জুড়ে মিষ্টি বিতরন
সকল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কুড়িগ্রাম জেলা বিএনপি’র (সুপার ফাইব) পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।কমিটি ঘোষণার সাথে শহরের মোরে মিষ্টি বিতরন করতে দেখা যায়।নেতাকর্মীদের শ্লোগান,মিছিলে মুখরিত গোটা শহর জুড়ে। সোমবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটি ঘোষণার পড়েই বিএনপির দলীয় সংগঠনের…
-

কাউনিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের কবর জিয়ারত
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে (জুলাই -আগষ্ট)নিহত কাউনিয়ার শহীদদের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব মোঃ আকতার হোসেন। তিনি রবিবার দুপুরে কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভূতছাড়া মাঝাপাড়ায় শহীদ বদিউজ্জামান ও একই ইউনিয়নের বল্লভবিষু গুলশান মোড় এলাকার শহীদ আব্দুল লতিফ মিয়ার কবর জিয়ারত করেছেন। পরে তিনি শহীদ পরিবারের লোকজনের সাথে কথা বলে সমবেদনা প্রকাশ করেন…
-

রৌমারীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা নুরুন্নবী রুবেল গ্রেপ্তার
গতকাল শনিবার (২১ ডিসেম্বর) রাত সারে ৮ টার সময় উপজেলা হাসপাতাল গেট থেকে গ্রেফতার করা হয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা নুরুন্নবী রুবেল কে৷ রৌমারীতে শিক্ষক কর্মচারীদের মারধর ও চাঁদাবাজির মামলায় গ্রেফতার করা হয়৷ নুরুন্নবী( রুবেল) রৌমারী উপজেলার যাদুর চর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন৷ বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লৎফর রহমান।…
-

কাউনিয়ায় এ-ওয়ান ক্যাডেট কোচিং এর মেধা বৃত্তি পরীক্ষায় স্কয়ার ল্যাবরেটরি স্কুল শীর্ষে
রংপুরের সনামধন্য ক্যাডেট কোচিং সেন্টার এ- ওয়ান ক্যাডেট কোচিং সেন্টার এর আয়োজনে রংপুরের কাউনিয়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে মেধাবৃত্তি পরীক্ষা। পরীক্ষার ফলাফলে প্রথম স্থানসহ ১০ জনের মধ্যে স্কয়ার ল্যাবরেটরি স্কুলের চারজন শিক্ষার্থী বিজয়ী হয়েছে। শনিবার বিকেল ৩ টায় উপজেলার শহিদবাগ স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।…
-

উলিপুরে ছিনতাই হওয়া ৭টি মহিষ উদ্ধার করল পুলিশ
কুড়িগ্রামের উলিপুরে এক ব্যবসায়ীর ৭টি মহিষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের সুরিরডারা নামক এলাকায়।এবিষয়ে মহিষ ব্যবসায়ী বাদি হয়ে ১জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩ জনের বিরুদ্ধে শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে থানায় মামলা করেছেন। মামলা সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলার কাহারোল উপজেলার রসুলপুর এলাকার মতিবুর রহমানের ছেলে রুবেল ইসলাম (৩০) পেশায় মহিষ ব্যবসায়ী।…