Author: এস এম রাফি

  • নতুন সময় সূচিতে মেট্রোরেল

    নতুন সময় সূচিতে মেট্রোরেল

    মেট্রোরেল নগরজীবনের স্বস্তির নাম। তাইতো নগরজীবনে স্বস্তি আনতে পরিষেবা বাড়িয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। আজ শনিবার (২০ জানুয়ারি) থেকে উত্তরা-মতিঝিল রুটে সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলবে মেট্রোরেল। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আগে আগারগাঁও থেকে…

  • বাণিজ্য মেলার ২৮তম আসরের পর্দা উঠছে কাল

    বাণিজ্য মেলার ২৮তম আসরের পর্দা উঠছে কাল

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে আগামীকাল রোববার (২১ জানুয়ারি)। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। মেলার সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। চলছে স্টল ও প্যাভিলিয়নের শেষ মুহূর্তের কাজ। ১৯৯৫ সাল থেকে যথারীতি বছরের প্রথম দিন থেকেই বসে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। কিন্তু এবার তার ব্যতিক্রম। ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন…

  • রাজধানীর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর চকবাজারের সোলায়মান টাওয়ারে লাগা আগুন ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। আজ শনিবার ছয়তলা ভবনটির নিচতলায় দুটি দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। শনিবার (২০ জানুয়ারি) সকালে চকবাজারের সোলায়মান টাওয়ারে আগুন লাগার এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের গণমাধ্যম সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন। তিনি বলেন, ‘সকাল আটটা ৫৯ মিনিটে…

  • আসছে তীব্র শৈত্যপ্রবাহ,দাপিয়ে বেড়াতে পারে শীত

    আসছে তীব্র শৈত্যপ্রবাহ,দাপিয়ে বেড়াতে পারে শীত

    দেশজুড়ে বেশ কিছুদিন ধরেই শীতে নাকাল জনজীবন। গত সপ্তাহে তীব্র শীতের পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামে বিভিন্ন স্থানে। বৃষ্টির মধ্যে অন্তত ১০ জেলায় বয়ে যায় শৈত্যপ্রবাহ। আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই। তবে জেঁকে বসা এই শীত আরও বাড়তে পারে। এদিকে আজ থেকে রাজশাহী, যশোর, চুয়াডাঙ্গা জেলা এবং রংপুর বিভাগের কিছু এলাকায় শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।…

  • সারা জেরিনের ‘বউ হওয়া কি মুখের কথা’

    সারা জেরিনের ‘বউ হওয়া কি মুখের কথা’

    জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘জি হুজুর’ সিনেমার মধ্য দিয়ে রুপালী পর্দায় যাত্রা শুরু করেন সারা জেরিন। এরপর ‘রোমিও ২০১৩’ এবং ‘অন্যরকম ভালোবাসা’ সিনেমায় কাজ করেন। মাঝে কিছুটা বিরতি নেন। তবে বিরতি শেষে আবারও নতুন সিনেমায় কাজ শুরু করছেন সারা জেরিন। তিনি নতুন সিনেমা নিয়ে বলেন, নামী ও জনপ্রিয় নির্মাতা মনতাজুর…

  • উত্তরবঙ্গে শিক্ষার অগ্রদূত মাদার বখ্শ’র মৃত্যুবার্ষিকী আজ

    উত্তরবঙ্গে শিক্ষার অগ্রদূত মাদার বখ্শ’র মৃত্যুবার্ষিকী আজ

    উত্তরবঙ্গের শিক্ষার অগ্রদূত মাদার বখ্শ’র ৫৭ তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯০৭ সালের ১৪ ফেব্রুয়ারি তৎকালিন রাজশাহী জেলার নাটোর মহাকুমার (বর্তমানে জেলা) সিংড়া থানার স্থাপনদিঘি নামক স্থানে জন্মগ্রহণ করেন তিনি। মাদার বখ্শ ছিলেন রাজশাহীর গণমানুষের পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। দেশনন্দিত সমাজসেবক ও উত্তরাঞ্চলে শিক্ষা বিস্তারের অন্যতম অগ্রদূত। এই কীর্তিমান মানুষটি ১৯৬৭ সালের ২০ জানুয়ারি পরলোকগমন করেন। তাঁর স্মরণে…

  • প্রস্তুত হচ্ছে বিশ্ব ইজতেমার ময়দান

    প্রস্তুত হচ্ছে বিশ্ব ইজতেমার ময়দান

    গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আগামী ২ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে। এ উপলক্ষে ইজতেমার ময়দান প্রস্তুতির কাজ চলছে। তাবলিগ জামাত আয়োজিত এই ধর্মীয় সমাবেশকে সফল ও সার্থক করতে বিপুল সংখ্যক মানুষ ইজতেমা ময়দানে স্বেছাশ্রম দিচ্ছেন। জেলা প্রশাসনেরও রয়েছে নানা উদ্যোগ। এ ছাড়া আয়োজনে যাতে কোনো ঘাটতি না থাকে সেজন্য গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ…

  • বইমেলা : নির্মাণযজ্ঞে সরগরম সোহরাওয়ার্দী উদ্যান

    বইমেলা : নির্মাণযজ্ঞে সরগরম সোহরাওয়ার্দী উদ্যান

    সব সংশয় কেটে গেছে।অবশেষে বাংলা একাডেমি প্রাঙ্গণের পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানেই হচ্ছে অমর একুশে বইমেলা-২০২৪। এরই মধ্যে একাডেমির প্রাঙ্গণ ও উদ্যানে জোরেশোরে চলছে মঞ্চ ও স্টল নির্মাণের কাজ। একই সঙ্গে মেলা প্রাঙ্গণ ঘিরে আছে বাড়তি নিরাপত্তা এবং নজরদারিও। কারণ, ১ ফেব্রুয়ারি মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূল মঞ্চের কাজের সঙ্গে জোরেশোরে চলছে স্টল নির্মাণের কাজ।…

  • রাবির রোকেয়া হলে খাবারের মান বৃদ্ধিসহ তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

    রাবির রোকেয়া হলে খাবারের মান বৃদ্ধিসহ তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

    ক্যান্টিনের খাবারের মান বৃদ্ধিসহ তিন দফা দাবিতে ক্যান্টিনে তালা দিয়ে আন্দোলন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রোকেয়া হলের শিক্ষার্থীরা। শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে ক্যান্টিনে তালা দিয়ে হল গেটে অবস্থান নেন শিক্ষার্থীরা। সাড়ে দশটার দিকে হল প্রাধ্যক্ষ এসে তাদের সঙ্গে আলোচনা করেন। আলোচনা শেষে প্রাধ্যক্ষ সাত দিনের মধ্যে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে দুপুর…

  • ছুরিকাঘাতে নৃশংস হত্যার মূল পরিকল্পনাকারী আরিফসহ  ৩ জনকে গ্রেফতার করছে র‍্যাব-৩

    ছুরিকাঘাতে নৃশংস হত্যার মূল পরিকল্পনাকারী আরিফসহ ৩ জনকে গ্রেফতার করছে র‍্যাব-৩

    র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব-৩)প্রতিষ্ঠালগ্ন হতে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, কিশোর গ্যাং, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল রাজধানী ঢাকা এবং নারায়ণগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে শরীয়তপুর জেলার সখিপুর থানা এলাকায়…