Author: এস এম রাফি
-

চিলমারীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১
কুড়িগ্রামের চিলমারীতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে আক্কাস আলী (৪০) নামের এক ব্যক্তি মারা গেছে। ঘটনাটি ঘটেছে, সোববার সকাল ১১ টার দিকে উপজেলার থানাহাট ইউনিয়নের কিসামত বানু খামারপাড়া এলাকায়। নিহত আক্কাস আলী ওই এলাকার ইসলাম মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, সকাল বাড়ির পাশে কদম গাছের ডাল কাটতে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে আক্কাস আলী বিদ্যুৎতায়িত হয়ে…
-

কুড়িগ্রামে ব্যবসায়ীকে পিটিয়ে টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মোটরসাইকেলের পথরোধ করে আমিনুল ইসলাম নামের এক ব্যবসায়ীর কাছ থেকে মোটরসাইকেল ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে মোঃ আবুল হোসেন ব্যাপারীসহ আর ৮-১০ জনের বিরুদ্ধে। এসময় ওই ব্যবসায়ীকে পিটিয়ে আহত করাও হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সোনাহাট বিজিবি ক্যাম্পের মোড়ে। টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ পাওয়ার বিষয়টি রোববার (২৯ সেপ্টেম্বর) নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানা…
-

তালায় ১৮ গ্রামের ৪০ হাজার মানুষ পানিবন্দি
পানিতে ভাসছে কপোতাক্ষ নদী দ্বারা বেষ্টিত সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়ন। ৯টি ওয়ার্ডের সমন্বয়ে কপোতাক্ষ নদের তীর ঘেঁসে গড়ে উঠা ইউনিয়নটির ২১টি গ্রামের মধ্যে ১৮টি গ্রামই তলিয়ে গেছে। ইউনিয়নটির উত্তরে জালালপুর, পূর্বে-কপোতাক্ষ, দক্ষিণে- আশাশুনি উপজেলা এবং পশ্চিমে সাতক্ষীরা সদর অবস্থিত। গত ১৫ দিন ধরে ইউনিয়নটির ৪০ হাজার মানুষ পানি বন্ধি হয়ে পড়েছে। ইউনিয়নটির মধ্য দিয়ে…
-

কুড়িগ্রামে তিস্তার পানি বিপদসীমার ওপরে
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে কুড়িগ্রামের ধরলা,দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। অপর দিকে রংপুর জেলার কাউনিয়া রেল সেতু পয়েন্টে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়ে পড়েছে তিস্তার তীরবর্তী রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা, বিদ্যানন্দ, উলিপুর উপজেলার দলদলিয়া, বজরা,থেতরাই,গুনাইগাছ এবং চিলমারী উপজেলার রমনা…
-

১৯৭ মে.টন কয়লা চিলমারী বন্দরে খালাসে বাঁধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন
দুই মালিকের অভ্যন্তরীণ দ্বন্দ্বে ভারত থেকে আমদানীকৃত ১৯৭ মে.টন কয়লা চিলমারী নদীবন্দরে খালাস করতে না পেরে কয়লা আমদানিকারক প্রতিষ্ঠান সংবাদ সম্মেলন করেছেন। দ্বন্দ্বকে ঘিরে আমদানিরকারী প্রতিষ্ঠানের ম্যানেজারকে হাত-পা ও চোখ বেঁধে পণ্যবাহী বাল্কহেড সরিয়ে নেয়া হয়েছে। এদিকে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনকে লিখিত ভাবে জানিয়েও প্রতিকার পায়নি আমদানিকারক প্রতিষ্ঠান। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯ টায় প্রেসক্লাব চিলমারীর…
-

চিলমারীতে বৃষ্টিতে স্বস্থি ফিরলেও বেড়েছে দূর্ভোগ
কুড়িগ্রামের চিলমারীতে তীব্র গরমের পর বৃষ্টি শুরু হলে স্বস্তির সাথে বেড়েছে দূর্ভোগ। গতকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, আবার কখনো হালকা, কখনোবা ভারি বর্ষণ হচ্ছে। কয়েকদিনের তিব্র গরমে নাজাল অবস্থার পর গতকালের পর থেকে জনজীবনে কিছুটা স্বস্থি দেখা দিলেও চলাচলে বেড়েছে দূর্ভোগ। এদিকে আবহাওয়া অফিসের বলছে গত ২৪ ঘণ্টায় জেলায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।…
-

কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে মোজাফফর হোসেন(৪৮) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। এর আগে বুধবার রাত আটটার দিকে জেলার ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার সীমান্তের এলাকার ভোটহাট বাজার থেকে তাকে আটক করা হয়। মোজাফফর হোসেন ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ…
-

কুড়িগ্রামে ক্যাসিনা সম্রাট মাইনুল আটক
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার অনলাইন ক্যাসিনা সম্রাট মাইনুল ইসলাম যৌথ বাহিনীর অভিযান আটক হয়েছে। আটক মাইনুল ইসলাম (২৭) উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটি নাওডাঙ্গা ধরকারকুটি গ্রামের মাছ বিক্রেতা আমজাদ হােসেনের ছেলে। সােমবার শেষ রাতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে যৌথ বাহিনীর একটি টিম। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপকুমার সরকার। মাইনুল…
-

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় মুচড়ে গেছে ট্রাক
জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় দুমরে মুচড়ে ভেঙ্গে গেছে মালবাহী ট্রাক।আজ মঙ্গলবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটলেও কেউ হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, ট্রেন আসার কিছুক্ষন আগে সবজি বোঝাই একটি ট্রাক রেল ক্রসিং এ ঢুকে পরেই যান্ত্রিক ত্রুটির কারণে তা বন্ধ হয়ে যায়, ট্রেন…
-

উৎকোচ ছাড়া কাজ হয়না হিসাবরক্ষণ অফিসে
কুড়িগ্রামের চিলমারীতে হিসাবরক্ষণ অফিসে উৎকোচ ছাড়া কোনো কাজই হয় না এখন। দীর্ঘদিন থেকে এমন ঘুষ কিংবা উৎকোচ দিতে হচ্ছে সেবা নিতে আসা ভুক্তভোগীদের। যেকোনো কাজের বিনিময়ে দিতে হবে কমিশন। কমিশন দিতে রাজি না হলে কালক্ষেপণ করেন ওই দপ্তরের দায়িত্বশীলরা। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন হিসাবরক্ষণ কর্মকর্তা। জানা গেছে, উপজেলা হিসাব রক্ষণ কার্যালয়টি দীর্ঘদিন থেকে দুর্নীতি…