Author: এস এম রাফি
-

রাজারহাটে প্রতারণা করতে গিয়ে নারী প্রতারক ধরা
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সরকারি টিউবওয়েল দেয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়ার প্রতারনা করতে গিয়ে এক নারী প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃত ওই নারীকে জেল হাজতে প্রেরণ করেছে রাজারহাট থানা পুলিশ। পুলিশ জানায়, উপজেলা সদর ইউনিয়নের দূর্গারাম আবাসনে মঙ্গলবার দুপুরে মহিলাদের সরকারি টিউবওয়েল দেয়ার নাম করে সালমা আক্তার স্মৃতি (২৭)…
-

ভিনি নয় রদ্রির হাতে উঠছে ব্যালন ডি’অর!
সবকিছু ঠিকই ছিল, ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট সবাই ধরেই নিয়েছিল বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় পুরস্কার ব্যালন ডি’অর উঠছে ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের হাতে। সেভাবেই না কি উদযাপনের জন্যও প্রস্তুত হচ্ছিল স্পেনের রাজধানী। তবে সেই উদযাপন আপাতত আর হচ্ছে না কারণ ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলোর দাবি ভিনি নয় রদ্রির হাতে উঠছে ব্যালন ডি’অর। ফরাসি সংবাদমাধ্যম আরএমসি…
-

‘কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়নি সরকার’
আওয়ামী লীগসহ ১১ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার জন্য উচ্চ আদালতে রিট হলেও কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার সিদ্ধান্ত সরকার নেয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আবুল কালাম আজাদ বলেন, আপনারা জানেন ছাত্রলীগকে সরকার…
-

শুটিং শেষ হলো চলচ্চিত্র ‘নদাই’
সম্প্রতি শুটিং শেষ হলো চলচ্চিত্র ‘নদাই’ । দীপক সাহার কাহিনি অবলম্বনে পথিক শহিদুলের চিত্রনাট্য ও পরিচালনায় ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, সুষমা সরকার, সুমু চৌধুরী, দীরাজ মাহমুদ,মনিকা আলম, মনোয়ার হোসেন মনি,শিশুচরিত্রে কাব্য, ফারিহা সহ প্রায় ৫০ জন।। নদাই চলচ্চিত্র নিয়ে পরিচালক পথিক শহিদুল বলেন, ,‘নদাই’ সিনেমার শুটিং যাত্রা সমাপ্ত করতে পারা আমাদের…
-

ঝিনাইদহে মহানবীকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ
মহানবীকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ করেছে এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট ঝিনাইদহের সাধারণ শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে তাদের নিজস্ব ক্যাম্পাসে এ বিক্ষোভ করে।প্রথমে একটি বিক্ষোভ র্যালী ক্যাম্পাস থেকে বের করে ইনস্টিটিউটের মূল ফটকে যায় সেখানে কিছুক্ষণ অবস্থান করে বিক্ষোভ মিছিল একই স্থানে এসে শেষ হয়। সম্প্রতি কুমিল্লার হোমনা এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউটের গোবিন্দ মজুমদার শুভ নামের…
-

আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত দুই শিক্ষক ও সাত কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত
বৈষম্য বিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যাকান্ডে জড়িত দুই শিক্ষক ও সাত কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত, ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ, ছাত্র সংসদ চালু এবং শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তে কমিটিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (২৮ অক্টোবর ) সকাল ১১টায় প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপাচার্য…
-

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি বিদ্ধ সৌরভের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় বাবা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি বিদ্ধ সৌরভের চিকিৎসার ব্যয়ভার নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তার কৃষক বাবা। পরিবারের আর্থিক অস্বচ্ছতার কারণে তার সুচিকিৎসা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সরকারি বেসরকারি সহযোগিতা না পেলে হয়তো তাকে পঙ্গুত্ব বরণ করতে হবে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) মিরপুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজীব…
-

রৌমারীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিতে ত্রাণ সহায়তা ও ফ্রি মেডিকেল ক্যাম্পেইন
কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুবদল নানা কর্মসূচি পালন করা হয়েছে । রবিবার ২৭ অক্টোবর সকালের দিকে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন শুরু হয়। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্টপতি জিয়াউর রহমানের আত্নার মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, আগামীর রাষ্ট্র নায়ক…
-

উলিপুরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কুড়িগ্রামের উলিপুরে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তদান কর্মসূচি, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। দুপুরে…
-

ঝিনাইদহে দুই টাকার খাবারে তৃপ্তির হাসি হতদরিদ্রদের মুখে
মাত্র দুই টাকায় দুপুরের খাবার। এখন আর দুই টাকা দিয়ে লজেন্স ছাড়া তেমন কিছু পাওয়া যায় না। ভিখারিকে দিলেও অনেক সময় নিতে চাই না। আর সেই সামান্য দুই টাকার বিনিময়ে জেলা শহরে হতদরিদ্রদের হাতে দুপুরের খাবার তুলে দিয়েছে ঝিনাইদহের প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে নিয়মিত কর্মসূচির অংশ হিসাবে “দুই টাকায় হাসি”…