Author: এস এম রাফি
-

বান্দরবানে কেএনএফ আস্তানায় অভিযান, বিপুল অস্ত্র উদ্ধার
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুনলাইপাড়ার জঙ্গলে অভিযান চালিয়ে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) একটি আস্তানা থেকে একে-৪৭ রাইফেলসহ বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদ রের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুনলাইপাড়া এলাকার দুর্গম জঙ্গলে কেএনএফ আস্তানা গেড়েছে এমন সংবাদের পর সেখানে অভিযান চালানো হয়। সকালে…
-

ভারতে আটক পাঁচ জেলে, পরিবারকে আর্থিক সহায়তা দিল চিলমারী প্রশাসন
৫ আগষ্টের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সব ধরণের ভিসা বন্ধ থাকায় অবৈধ ভাবে কুড়িগ্রামের চিলমারীর পাঁচ জেলে মাছ ধরার জন্য সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তাদের আটক করে। বুধবার (১৩ নভেম্বর) আটক সেই পাঁচ জন জেলের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে নগদ দুই হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করেছেন ইউএনও…
-

তারেক রহমানের পরিকল্পনা: উন্নত কৃষিনির্ভর বাংলাদেশ
বাংলাদেশের কৃষি খাত—দেশের অর্থনীতির মেরুদণ্ড, কৃষকদের অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠা এই খাত আজও আমাদের জাতির ভিত্তি। কৃষকরা আমাদের খাবারের উৎস, আমাদের গর্ব, আমাদের জীবনযাত্রার অঙ্গ। কিন্তু দীর্ঘদিন ধরে কৃষকরা অবহেলিত, অনুন্নত ও আর্থিকভাবে অবহেলিত হয়ে পড়েছেন, ফলে তাদের জীবনযাত্রার মানে ভারী সংকট দেখা দিয়েছে। তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আজ যে সুদূরপ্রসারী, শক্তিশালী ও উন্নত…
-

উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে যমুনা সেতু ব্লকের হুঁশিয়ারি!
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে দুই বিভাগ থেকে কমপক্ষে ২ জন করে ৪ জন উপদেষ্টা নিয়োগসহ বিভিন্ন খাতে আঞ্চলিক বৈষম্য নিরসনের ৩ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে উত্তরবঙ্গের ছাত্রজনতা। সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি করা হয়। দাবি আদায় না হলে তারা যমুনা সেতু ব্লকের হুশিয়ারি দেন। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের…
-

ঝিনাইদহে উন্নয়ন সংস্থা “রূপান্তর” এর আয়োজনে সিটিপ এক্টিভিস্ট ফর্মেশন এন্ড ওরিয়েন্টেশন
আশ্বাস প্রকল্পের আওতায় ঝিনাইদহ জেলার সিটিপ এক্টিভিস্টদের নিয়ে গ্রুপ ফর্মেশন এন্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে সৃজনী ফাউন্ডেশনের কনফারেন্স রুমে এটি অনুষ্ঠিত হয়।দিনব্যাপী এই ওরিয়েন্টশনে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন সিটিপ এক্টিভিস্ট এর জেলা পর্যায়ের সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার উজ্জ্বল কুমার পাল। এদিকে অনুষ্ঠানে সম্পদ ব্যাক্তি হিসেবে উপস্থিত…
-

কুড়িগ্রামে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
হত্যা মামলায় কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কোদালকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রাজিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। এর আগে দুপুরে তাকে পরিষদ চত্বর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চেয়ারম্যান কোদাল কাটি ইউনিয়নে মন্ডল পাড়া এলাকার বাসিন্দা।…
-

কুড়িগ্রামে বাস চাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের
কুড়িগ্রাম-চিলমারী সড়কের নাজিরা পচার মসজিদ এলাকায় যাত্রীবাহী বাসচাপায় শামসুল (৩২) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এসময় মোটর সাইকেলে থাকা নিহতের বড় ভাই কাশেমও (৪০) আহত হয়। রোববার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার সকালে ঢাকা থেকে চিলমারীগামী এস এন পরিবহনের একটি বাস শহরের নাজিরা পচার মসজিদ এলাকায়…
-

দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করলে দিল্লিও শান্তিতে থাকবে না
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেছেন, দিল্লিতে বসে বাংলাদেশে অপ্রীতিকর ঘটনা তৈরি করেন আর দেশ যদি অশান্তিতে থাকে তাহলে দিল্লিও শান্তিতে থাকবে না। আবার যদি আপনি (শেখ হাসিনা) মাথা চাড়া দিয়ে ছাত্রলীগ গুন্ডালীগকে উষ্কানি দেয়ার চেষ্টা করেন তাহলে আপনার (শেখ হাসিনা) স্থান কোথায় হবে এই বাংলাদেশের জনসাধারণ ও ছাত্রসমাজ নতুন করে চিন্তা…
-

শহীদ নূর হোসেন দিবস আজ
শহীদ নূর হোসেন দিবস আজ। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে রাজধানী ঢাকার রাজপথে গণতান্ত্রিক আন্দোলনের মিছিলে শহীদ হন নূর হোসেন। বুকে-পিঠে গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক স্লোগান লিখে মিছিলের অগ্রভাগে ছিলেন নূর হোসেন। গুলিস্তানে জিরো পয়েন্টের কাছে মিছিলে তাকে গুলি করে হত্যা করে এরশাদের লেলিয়ে দেওয়া পুলিশ। দেশের গণতান্ত্রিক…
-

দু’দিন ধরে চিলমারী-রৌমারী রুটে ফেরি বন্ধ
কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে পানির গভীরতা কমে যাওয়ার কারণে দুদিন ধরে চিলমারী-রৌমারী রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় শতাধিক পণ্যবাহী গাড়ি ও গাড়ির চালক-হেলপাররা ভোগান্তির স্বীকার হচ্ছেন। তবে বিআইডব্লিউটিএ’র ক্লিয়ারেন্স দিলেই এই রুটে আবারো চলাচল শুরু করবে ফেরি বলছেন সংশ্লিষ্টরা। নাব্যতা সংকটের কারণে গতকাল শুকবার সকাল থেকে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ফেরি কর্তৃপক্ষ। ফেরি…