Author: এস এম রাফি
-

পদ্মায় ট্রলারডুবিতে মামা-ভাগনে নিখোঁজ
পদ্মানদীর ঢাকার দোহারের অংশে গরুর ট্রলাডুবিতে মুন্সীগঞ্জের শ্রীনগরের মামা মনির মাদবর(৪০) ও ভাগিনা ফয়সাল আহম্মেদ সিয়াম(১৪) নামে ২জন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার ভোর ৬টার দিকে দোহারের মেঘলা এলাকায় পদ্মানদীর অংশে এই নিখোঁজের ঘটনা ঘটে। নিখোঁজ হওয়া মামা-ভাগিনাকে খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে। নিখোঁজ মামা মনির মাদবর শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের জাহানাবাদ এলাকার মতলেব মাদবরের ছেলে এবং…
-

শিল্পী সমিতির নির্বাচন করবেন তানিন সুবাহ
এ প্রজন্মের চিত্রনায়িকা তানিন সুবহা। বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। কাজ করছেন ছোট পর্দাতেও। ব্যক্তিগত কারণে আগের চেয়ে অভিনয়ে সময় কম দেন তিনি। পরিচালনা করছেন মেয়েদের সৌন্দর্যচর্চার ব্যবসা। তবে নতুন বছর থেকে নতুনভাবে কাজ শুরু করবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। তানিন সুবহা আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি…
-

বিদ্যালয় বন্ধ, নৌকার প্রচাণায় ৩ শতাধিক শিক্ষার্থী
টানা পরীক্ষার পর বিদ্যাপীঠে শীতকালীন ছুটি চলছে। কোমলমতি শিশুরা ঘুরবে মুক্ত বিহঙ্গের মতো। কিন্তু এমপি বাম। শিশুদের নামিয়েছেন তার নির্বাচনী প্রচারণায়। এ কাজে ব্যবহার করছেন শিক্ষকদের। তারা শিক্ষার্থীদের স্কুলে আসতে, প্রচারণায় নামতে বাধ্য করছেন। এ চিত্র ফেনী-২ আসনের। এই আসনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন নিজাম উদ্দিন হাজারী। তিনি বর্তমান সংসদ সদস্য। ফেনী সদর উপজেলা আওয়ামী…
-

তীব্র বজ্রঝড়ে অস্ট্রেলিয়ায় নিহত ৯
অস্ট্রেলিয়ায় তীব্র বজ্রঝড়ে ৯ জন নিহত হয়েছেন। বড়দিনের ছুটিতে দেশটির পূর্বাঞ্চলে প্রচণ্ড ঝড়ের মধ্যে প্রাণহানির এই ঘটনা ঘটে। এছাড়া ঝড়ের জেরে এখনও বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে ৯০ হাজারেরও বেশি পরিবার। বুধবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ায় বড়দিনের ছুটির মধ্যে দেশটির পূর্বাঞ্চলে প্রচণ্ড বজ্রঝড়ে নয় জন নিহত হয়েছেন বলে…
-

ভোটের মাঠের সহিংসতায় সারাদেশের ভোটাররা উদ্বিগ্ন
দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে ভোটের ময়দান, চলছে প্রচারণা। এরই মধ্যে স্থানে স্থানে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকের মধ্যে হামলা, সংঘর্ষ অব্যাহত রয়েছে। প্রতীক বরাদ্দ থেকে গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, গোলাগুলি, নির্বাচনী ক্যাম্পে আগুন, ভাঙচুর ও পোস্টার ছেঁড়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছে উভয় পক্ষের নেতাকর্মী;…
-

রাবির ৪৩টি বিভাগে একযোগে স্মার্ট ক্লাসরুম চালু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবারের মতো একসাথে ৪৩ টি বিভাগে চালু করা হয়েছে আধুনিক সুবিধা সম্বলিত স্মার্ট ক্লাসরুম। মঙ্গলবার(২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের ৩১৪ নম্বর কক্ষে স্মার্ট ক্লাসরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এসময় উপ-উপাচার্য (শিক্ষা)অধ্যাপক মো. হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক, সামাজিক…
-

রৌমারীতে সংবর্ধনা ও পুরুস্কার বিতরণ
কুড়িগ্রামের রৌমারীতে সুনাম ধন্য আইডিয়াল প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল এর বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। মঙ্গলবার সকালের দিকে স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠান পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সভাপতি তৈয়বুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক পরিক্ষার…
-

সারা দেশে ১০ হাজার ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১৪৯টি। এসব কেন্দ্রের মধ্যে ১০ হাজার ৩০০ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ (অতিগুরুত্বপূর্ণ) বলে নির্বাচন কমিশন (ইসি) থেকে জানা গেছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে। ইসি জানায়, দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। মোট ভোটারের মধ্যে নারী…
-

আ.লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়। দেশের প্রতিটি জেলার উন্নয়নে কাজ করছে সরকার। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য। বাংলাদেশে আর কেউ ভূমিহীন-গৃহহীন থাকবে না। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে রংপুরের তারাগঞ্জ ওয়াকফস্টেট সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, আগামী নির্বাচনে নৌকা মার্কায়…
-

স্বতন্ত্র প্রার্থীর পোস্টার লাগানোর সময় নৌকার সমর্থকের হামলা
জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসন (সাভার-আশুলিয়া) থেকে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে নৌকা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করা এনামুর রহমান এনামের কর্মীদের বিরুদ্ধে। সোমবার (২৫ ডিসেম্বর) আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের গোরাট এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন- আশুলিয়ার জামগড়া গোরাট এলাকার সাহাবুদ্দিন মাদবরের ছেলে মো.আরিফ মাদবর…