Author: HM Mehahi

  • সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

    সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

    কুমিল্লার আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এম. হাসান ও লালমনিরহাটের আজকের পত্রিকা জেলা প্রতিনিধি খোরশেদ আলম সাগরের নামে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের কলেজ মোড়ে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের (কেজিইউজে) উদ্যোগে এই মানববন্ধন হয়। কেজিইউজের সদস্য সচিব মনোয়ার হোসেন লিটনের নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে…

  • নওগাঁ-২ বিএনপি নেতা মোস্তাকের উদ্যোগে হাসপাতালে রোগীদের খাবার বিতরণ

    নওগাঁ-২ বিএনপি নেতা মোস্তাকের উদ্যোগে হাসপাতালে রোগীদের খাবার বিতরণ

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নওগাঁর পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় নওগাঁ-২ আসনের বিএনপির এমপি পদপ্রার্থী ও ধামইরহাট উপজেলা বিএনপির সদস্য, আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন (মোস্তাক) সৌজন্যে সাক্ষাৎ ও খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন…

  • কুড়িগ্রামে এনটিআরসিএ কর্তৃক সদ্য নিয়োগকৃত শিক্ষকদের সম্মানে শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত

    কুড়িগ্রামে এনটিআরসিএ কর্তৃক সদ্য নিয়োগকৃত শিক্ষকদের সম্মানে শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত

    কুড়িগ্রামে বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে সদ্য এনটিআরসিএ কর্তৃক নিয়োগকৃত শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়। আজ সোমবার বিকালে কুড়িগ্রাম আলিয়া মাদরাসার হল রুমে প্রায় ২ শত সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মতিন ফারুকী, প্রধান উপদেষ্টা, বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখা। মাওলানা…

  • উলিপুরে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে আমাদের করনীয় শীর্ষক অংশীজন সভা

    উলিপুরে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে আমাদের করনীয় শীর্ষক অংশীজন সভা

    কুড়িগ্রামের উলিপুরে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। এই প্রতিপাদ্য নিয়ে সুশীল, সমাজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা কর্মচারী ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর ) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে সলিডারিটির ও বাংলাদেশ হেলথ্ ওয়াচ এর সহযোগিতায়। সভায় প্রধান অতিথির…

  • কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

    কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

    কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় সারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে কৃষকরা। এসময় উপজেলা কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করেছেন তারা। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সোনাহাট স্থল বন্দর সড়ক অবরোধ করে কৃষকরা। এছাড়াও সোনাহাট সেতু সংলগ্ন শহীদ মোড় এলাকায় সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করা হয়। অবরোধ চলাকালীন সময়ে ভূরুঙ্গামারী উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সারোয়ার তৌহিদকে অবরুদ্ধ…

  • রাকসু নির্বাচন:লটারির মাধ্যমে নির্ধারণ ব্যালট নম্বর

    রাকসু নির্বাচন:লটারির মাধ্যমে নির্ধারণ ব্যালট নম্বর

    রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রার্থীদের ব্যালট নম্বর লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের উপস্থিতিতে এ লটারি অনুষ্ঠিত হয়। এ সময় রাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমানসহ অন্যান্য রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মসূচি শুরুর আগে অধ্যাপক সেতাউর রহমান…

  • কুড়িগ্রামে দুটি সেতু ঝুঁকিপূর্ণ, ভারী যান চলাচল বন্ধ

    কুড়িগ্রামে দুটি সেতু ঝুঁকিপূর্ণ, ভারী যান চলাচল বন্ধ

    কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার একটি সড়কের আধা কিলোমিটারের মধ্যে দুটি সেতুর আরসিসি গার্ডার ও পলেস্তারা খসে পরায় ঝুঁকিপূর্ণ হয়ে পরেছে দুটি সেতু। এছাড়াও দেবে গেছে একটি সেতুর অর্ধেক অংশ। ফলে বন্ধ হয়ে গেছে ভারী যান চলাচল। তবে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে হালকা যানবাহন সহ হাজার হাজার স্থানীয় মানুষ। স্থানীয়রা বলছেন, ঝুঁকিপূর্ণ সেতু দুটি দ্রুত সংস্কার…

  • রাকসু নির্বাচন: নারী প্রার্থীদের উপস্থিতি দৃশ্যমান হলেও উপেক্ষিত আদিবাসী শিক্ষার্থীরা

    রাকসু নির্বাচন: নারী প্রার্থীদের উপস্থিতি দৃশ্যমান হলেও উপেক্ষিত আদিবাসী শিক্ষার্থীরা

    দীর্ঘ ৩৫ বছর পর আগামী ২৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে এখন পর্যন্ত মোট নয়টি প্যানেল ঘোষণা করা হয়েছে। ঘোষিত প্যানেলগুলোতে নারী প্রার্থীর সংখ্যা দৃশ্যমান হলেও আদিবাসী শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব সীমিত। ঘোষিত প্যানেলগুলোর মধ্যে ছাত্রদল মনোনীত প্যানেলে সর্বাধিক চারজন নারী প্রার্থী রাখা হয়েছে। ছাত্রশিবির সমর্থিত “সম্মিলিত শিক্ষার্থী জোট”…

  • চিলমারীতে জিয়া সাইবার ফোর্সের কমিটি গঠন

    চিলমারীতে জিয়া সাইবার ফোর্সের কমিটি গঠন

    কুড়িগ্রামের চিলমারী উপজেলা জিয়া সাইবার ফোর্সে ইয়াসিন খান আরাফাতকে সভাপতি ও মামুন মিয়াকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়। শনিবার (১৩ সেপ্টেম্বর) জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আংশিক কমিটিতে অন্যান্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি আশরাফুল ইসলাম ফাহাদ, সহ সভাপতি আবু বক্কর সিদ্দিক, আব্দুল লতিফ নয়ন,…

  • হাফেজ থেকে বিসিএস ক্যাডার: উলিপুরের ডা. ইব্রাহিমের অনন্য সাফল্য

    হাফেজ থেকে বিসিএস ক্যাডার: উলিপুরের ডা. ইব্রাহিমের অনন্য সাফল্য

    কুড়িগ্রামের উলিপুর উপজেলার কাশিয়াগাড়ী গ্রামের কৃতি সন্তান ডা. ইব্রাহিম এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। শৈশব থেকেই মেধাবী এই যুবক কুরআনের হাফেজ, মাদ্রাসার শ্রেষ্ঠ ছাত্র, এমবিবিএস ডাক্তার এবং সম্প্রতি ৪৮তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত চিকিৎসক হিসেবে রাষ্ট্রীয় সেবার ময়দানে যুক্ত হয়েছেন। ডা. ইব্রাহিম প্রাথমিক শিক্ষা শুরু করেন নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং বিভিন্ন পর্যায়ে ট্যালেন্টপুল…