Author: HM Mehahi
-

স্বাস্থ্যকর্মী অনুপস্থিত,ভোগান্তিতে রৌমারীর দুই ইউনিয়নের মানুষ
কুড়িগ্রামের রৌমারীতে দুই স্বাস্থ্যকর্মীর অনুপস্থিতির কারণে ঘুঘুমারী ও টাপুরচর কমিউনিটি ক্লিনিক বন্ধ হয়ে আছে। ফলে চিকিৎসাসেবা ও ওষুধ থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, গত এক বছরে এসব ক্লিনিক থেকে একদিনও তারা কোনো ওষুধ পাননি। পলাতক দুই স্বাস্থ্যকর্মী হলেন চর শৌলমারী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মামুন হাসান এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বন্দবেড় ইউনিয়ন সভাপতি…
-

কাউনিয়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন
পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্য অধিকার নিশ্চিতকরণ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়া উপজেলা টেপা মধুপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস রবিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক তথ্য ও অধিকার দিবস উদযাপন উপলক্ষে টেপা মধুপুর ইউপি সদস্য রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন।ইউপি সদস্যা মালতি রানী,মর্যাদা প্রকল্পের ইউনিট ম্যানেজার অনিতা রানী,ইউনিট একাউন্টেন্ট মোশের্দা…
-

রৌমারীতে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক-১
“মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়”এই শ্লোগানকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমান,পিএসসি’র সার্বিক দিক নির্দেশনায় অভিযান পরিচালনা করে ভারতীয় ইয়াবাসহ একজনকে আটক করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, জামালপুর ব্যাটালিয়ান (৩৫ বিজিবি) এর অধীনস্থ রৌমারী বিওপির টহল কমান্ডার মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে ০৬ জন, সীমান্ত পিলার ১০৬৪ হতে আনুমানিক ৫ কিলোমিটার…
-

কুড়িগ্রামে ইট ভাঙা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ইট ভাঙা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নাজিম খান ইউনিয়নের মমিন বকশি পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো আব্দুল হক (৬৫) ও তাজরুল ইসলাম (৫৫)। তারা আপন দুই ভাই এবং রাজারহাট সদর ইউনিয়নের কৌলাস কুঠি এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা…
-

নওগাঁয় দুই শিশু-শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে কবিরাজ আটক
দুই শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক কবিরাজের দোকানে জনতার হামলা ও গণধোলাইয়ের শিকার হন। পরে অভিযুক্ত কবিরাজকে গ্রেপ্তার করেছে নওগাঁর মান্দা থানার পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মান্দা থানায় পৃথক দুটি মামলা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে গ্রেপ্তার কবিরাজকে নওগাঁ কারাগারে পাঠানো হয়। শারীরিক পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে দুই শিশু শিক্ষার্থীকে। গ্রেপ্তার কবিরাজের…
-

রৌমারীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
কুড়িগ্রামের রৌমারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শাপলা মোড়সহ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রৌমারী উপজেলা শাখার সেক্রেটারি ও কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী)…
-

রৌমারীতে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি
রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার। কুড়িগ্রামের রৌমারীতে বিএনপির উদ্যোগে রাষ্ট্রকাঠামো সংস্কারের লক্ষ্যে ব্যাপক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জুর নেতৃত্বে উপজেলার বড়াইকান্দি বাজারে এ কর্মসূচি পালিত হয়। এতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। রাষ্ট্র মেরামতের রূপরেখা…
-

শিক্ষক কর্তৃক শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদে রৌমারীতে মানববন্ধন
কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল আউয়ালের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যালয় চত্বরে আয়োজিত এ মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে উক্ত শিক্ষক শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছেন। এতে কোমলমতি শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে…
-

কাউনিয়ায় যুবলীগ নেতা ফিরোজ গ্ৰেফতার
কাউনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সদস্য ফিরোজ মিয়া (৩৫)কে বিশেষ ক্ষমতা আইনে গ্ৰেফতার করেছে পুলিশ। গ্ৰেফতার ফিরোজ মিয়া উপজেলার কূর্শা ইউনিয়নের মীরবাগ শ্যামপুর গ্ৰামের আক্কাছ আলীর পুত্র । থানা সূত্রে জানাগেছে মীরবাগের শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে এডভান্স পরোয়ানা ভূক্ত আসামি উপজেলা যুবলীগের সদস্য ফিরোজ মিয়াকে আটক করে পুলিশ। কাউনিয়া থানা ভারপ্রাপ্ত ওসি…
-

রৌমারী সার্বজনীন মন্দির পরিদর্শনে জামালপুর ৩৫ বিজিবি অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমান
কুড়িগ্রামের রৌমারী উপজেলার কেন্দ্রীয় সার্বজনীন মন্দির পরিদর্শন করেছেন জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান পিএসসি। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে তিনি পূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। সবাই মিলেমিশে আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করবেন…