Author: HM Mehahi

  • ‎কুড়িগ্রামে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের  স্মারকলিপি প্রদান

    ‎কুড়িগ্রামে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের স্মারকলিপি প্রদান

    প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ ও প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়নের যৌথ কমিটি কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর গতকাল স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে দেওয়া বিবৃতিতে জানান অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি মোতাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি( ‍১০.১১.২০২৫) দ্রুত বাস্তবায়নে দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১ তম গ্রেড প্রদান, উচ্চতর গ্রেড…

  • রৌমারীতে সহকারী শিক্ষকদের বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন

    রৌমারীতে সহকারী শিক্ষকদের বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন

    সারা দেশের ন্যায় কুড়িগ্রামের রৌমারীতে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বেতন ভাতা ও পদোন্নতি ও ৩দফা বাস্তবায়নের প্রজ্ঞাপন জারির দাবীতে বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন দিয়েছে উপজেলার সকল শিক্ষকবৃন্দ। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কমিটির নিদের্শে চলছে এই কার্যক্রম। গত কয়েক দিন থেকে লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি ও পরিক্ষা বর্জন কর্মসূচী পালন করা…

  • বরখাস্ত হলো রাবি’র তিন শিক্ষক এবং দুই শিক্ষার্থী ছাত্রত্ব বাতিলসহ তিন শিক্ষার্থী বহিষ্কার

    বরখাস্ত হলো রাবি’র তিন শিক্ষক এবং দুই শিক্ষার্থী ছাত্রত্ব বাতিলসহ তিন শিক্ষার্থী বহিষ্কার

    ‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শিক্ষককে বরখাস্ত, দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল ও একজনকে আজীবনসহ তিন শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মঙ্গলবার (০২ ডিসেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ৫৪৪ তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ‎ আজ,‎বুধবার (৩ ডিসেম্বর) রাত ১০ টায় বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‎…

  • কুড়িগ্রামে ইউনিয়ন পর্যায়ের প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত

    কুড়িগ্রামে ইউনিয়ন পর্যায়ের প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত

    কুড়িগ্রাম জেলার ইউনিয়ন পর্যায়ে বাস্তবায়িত উন্নয়নমূলক প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে বেসরকারি সংস্থা এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভলপমেন্ট (আফাদ) আলমাস মিলনায়তনে এ আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন আফাদের চেয়ারম্যান মোর্শেদা পারভীন। এতে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক এ. এম. মনিরুজ্জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন, কুড়িগ্রাম সদর উপজেলা…

  • চর রাজীবপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে গণসমাবেশ ও পালাগান

    চর রাজীবপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে গণসমাবেশ ও পালাগান

    ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্তু আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন উপলক্ষে “নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৬ দিনব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসেবে চর রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে নারীদের সচেতনতা বৃদ্ধি, আলোচনা সভা, র‌্যালি, গণসমাবেশ ও পালাগানের আয়োজন করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) swabol প্রকল্পের…

  • চিলমারীতে সাইবার দলের কমিটি গঠন

    চিলমারীতে সাইবার দলের কমিটি গঠন

    কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের আংশিক কমিটি গঠন করা হয়েছে।  এতে সভাপতি পদে সামিউল ইসলাম সানি ও সাধারণ সম্পাদক পদে মোঃ তামিম ইকবাল কে মনোনীত করা হয়। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে জেলা সাইবার দলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট আংশিক প্যানেল অনুমোদন দেয়া হয়েছে…

  • চিলমারীতে আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

    চিলমারীতে আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

    চিলমারীতে ২০২৫–২৬ অর্থবছরের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলার বালাবাড়িহাট খাদ্য গুদাম প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ এনামুল হক, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, মিল চাতাল মালিক…

  • বেগম জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রৌমারীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

    বেগম জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রৌমারীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

    বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে কুড়িগ্রামের রৌমারীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় রৌমারী উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা হলরুমে এই দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং জেলা বিএনপির অন্যতম আহবায়ক সদস্য…

  • সুন্দরগঞ্জে স্কুলছাত্রীকে পরিকল্পিত অপহরণ,৬ মাস ২১ দিন পর উদ্ধার

    সুন্দরগঞ্জে স্কুলছাত্রীকে পরিকল্পিত অপহরণ,৬ মাস ২১ দিন পর উদ্ধার

    গাইবান্ধার সুন্দরগঞ্জের শোভাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক স্কুলছাত্রীকে পরিকল্পিতভাবে অপহরণের ৬ মাস ২১ দিন পর অপহরণকারী চক্রের হাত থেকে উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, স্কুলছাত্রীর নামে থাকা জমিজমা ও সম্পত্তি হাতিয়ে নিতে একাধিক চক্র দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আসছিল। তাদের যোগসাজশে গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় একই স্কুলের ছাত্রী রনজিনা আক্তার (২১) ও তার ছোট…

  • বেগম জিয়ার সুস্থতা চেয়ে স্রষ্টার নিকট প্রার্থনা

    বেগম জিয়ার সুস্থতা চেয়ে স্রষ্টার নিকট প্রার্থনা

    বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেছেন বিএনপির নেতাকর্মীরা। চিলমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন মঙ্গলবার (২ডিসেম্বর) আছরের নামাযের পর কুড়িগ্রামের চিলমারীর কলেজমোড় মসজিদে এ দোয়া মাহফিল আয়োজন করেন। সাধারণ মুসল্লি, দলের নেতাকর্মীরা মহান সৃষ্টিকর্তার…