Author: HM Mehahi
-

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযান: মাদকদ্রব্যসহ যুবক আটক
নওগাঁ জেলার সীমান্ত এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ এক যুবককে আটক করা হয়েছে। পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, শনিবার (১৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ধামইরহাট উপজেলার বস্তাবর বিওপি’র টহল কমান্ডার নায়েক মো. এরশাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত পিলার ২৬০ এমপি থেকে…
-

রৌমারীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান,সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
কুড়িগ্রামের রৌমারীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার রৌমারী থানার একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলী জানান, উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর গ্রামের মৃত মানিক মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম—যিনি অতীতে ছাত্রলীগের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন—গোপনে সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছেন এমন তথ্য…
-

জাতিসংঘ মিশনে নিহত কুড়িগ্রামের দুই সেনা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে আফ্রিকার দেশ সুদানে নিহত হয়েছেন কুড়িগ্রামের দুই কৃতী সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য শান্ত মন্ডল ও মমিনুল ইসলাম। তাদের মৃত্যুর খবরে কুড়িগ্রামের রাজারহাট ও উলিপুর উপজেলায় নেমে এসেছে শোকের ছায়া। দুই সেনার বাড়িতেই চলছে শোকের মাতম। নিহত শান্ত মন্ডল কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছাট মাধাই গ্রামের মন্ডলপাড়ার বাসিন্দা। তিনি সাবেক সেনাসদস্য…
-

কুড়িগ্রামের রাজারহাটে সিগারেট কোম্পানির অফিসে ডাকাতি,নৈশপ্রহরীকে হত্যা
কুড়িগ্রামের রাজারহাটে একটি সিগারেট কোম্পানির অফিসে ডাকাতি করে নৈশপ্রহরী তপন কুমার সরকার (৫০)কে হত্যা করেছে দুর্বৃত্তরা । রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার শান্তি নগর এলাকায় ওই নৈশপ্রহরীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল ডাকাত রাজারহাট উপজেলার মেরিস সিগারেটের…
-

নওগাঁ-২ আসনের জামায়াতের প্রতিনিধির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ–২ (পত্নীতলা-ধামইরহাট) আসন পরিচালনা কমিটির উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় পত্নীতলা উপজেলার নজিপুর পৌর শহরের মুগ্ধ কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নওগাঁ–২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রতিনিধি ও আসনটির নির্বাচনী পরিচালক মোহাম্মদ মারুফ…
-

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। জেলা বিএনপি কার্যালয় সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান…
-

হামলার সঙ্গে জড়িত পুরো চক্র বিচারের আওতায় আনা হবে: প্রধান উপদেষ্টা
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে উপস্থিত ছিলেন ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দীক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের তিন নেতা—আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা ও মো. বোরহান…
-

ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ মিছিল
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদী ওপর দূর্বৃত্ত হামলায় প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ, শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ আছর রাবির কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে রাজশাহী নগর তালাইমারি চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এসময় তারা,…
-

রাবিতে শুরু হলো আট দিন ব্যাপি বইমেলা
প্রকাশনা,সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা সম্প্রসারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে(রাবি)আয়োজন করা হচ্ছে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় বইমেলা ২০২৫’। আজ,বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ একাডেমি ভবনের সামনে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব ফিতা কেটে বই মেলা উদ্বোধন করেন। যা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য প্রধান অতিথির দায়িত্ব পালন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত…
-

কুড়িগ্রামে তাপমাত্রা নেমে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস শীতে স্থবির জনজীবন
কুড়িগ্রামে শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। কয়েকদিন ধরে চলমান ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশায় মানুষজন চরম ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী ও চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর কষ্ট বেড়েই চলেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৬টায় কুড়িগ্রামে সর্বনিম্ন ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগার। সকাল…