Author: HM Mehahi
-

প্যারোলে মুক্তি নিয়ে মায়ের জানাজায় অংশ নিলেন মাদারগঞ্জের চেয়ারম্যান
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা বদরুল আলম সরদার বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে প্যারোলে মুক্তি নিয়ে মায়ের জানাজায় অংশ নেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকের আহমেদ। আজ সকালেই বদরুল আলমের মা মনোয়ারা বেগম বার্ধকজনিত রোগে মারা যান। বিকেলে কারাগার থেকে প্যারোলে মুক্তি নিয়ে শেষ বারের মতো তিনি…
-

কুড়িগ্রাম-২ আসনে সাবেক এমপি পনির উদ্দিনসহ দুই প্রার্থীর মনোনয়ন অবৈধ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ায় কুড়িগ্রাম-২ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ও একই আসনের সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক। একই সঙ্গে বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমানের মনোনয়নপত্রও অবৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রিটার্নিং অফিসারের কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে…
-

কাউনিয়ায় বই উৎসবে নতুন বই বিতরণ
কাউনিয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃহস্পতিবার দুপুরে নতুন বই বিতরণ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তাহের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হক, সহকারী প্রধান শিক্ষক দীপ্তি রাণী, সহকারী শিক্ষক অভয় চন্দ্র, তানজিন সুলতানা, শহিদুল ইসলাম ও আব্দুল জলিল…
-

রাবি বন্ধুসভার নেতৃত্বে এসেছেন সুইটি-বাঁধন
প্রথম আলো বন্ধুসভা রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। আজ, বৃহস্পতিবার (১ জানিয়ারি) রাবি বন্ধুসভার ফেসবুক পেইজ থেকে এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুইটি রাণী এবং সাধারণ সম্পাদক হয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ২০২১-২২…
-

রাজনৈতিক মাঠে কোনো ছাড় নেই:কুড়িগ্রাম-৪ আসনে লড়ছেন আপন দুই ভাই
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুড়িগ্রাম-৪ (রৌমারী, চিলমারী ও রাজিবপুর) আসনে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপন দুই ভাই—যা স্থানীয় রাজনীতিতে সৃষ্টি করেছে বাড়তি কৌতূহল ও আলোচনা। বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন মো. আজিজুর রহমান। অপরদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার আপন ভাই…
-

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার: পাঁচ তরুণ আটক
কুড়িগ্রাম জেলা শহরে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানোর ঘটনায় পাঁচ তরুণকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম থেকে রংপুরগামী একটি মিনি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিবি পুলিশ সূত্র জানায়, বুধবার দুপুরে জেলা শহরের কলেজ মোড় এলাকায় একাধিক স্থানে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্রচারণামূলক পোস্টার সাঁটানো…
-

খালেদা জিয়ার মৃত্যুতে কুড়িগ্রামে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি। এ উপলক্ষে দলটির পক্ষ থেকে ৭ দিনের শোক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে কালো ব্যাজ ধারণ, দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, খতমে কুরআন ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি। এরই অংশ হিসেবে বুধবার…
-

৮ দল ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না মোট আটটি রাজনৈতিক দল। নির্বাচন কমিশনের (ইসি) তথ্যমতে, এবার নির্বাচনে অংশ নিতে ৫১টি রাজনৈতিক দল মনোনয়নপত্র জমা দিয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে এসব তথ্য নিশ্চিত করেন ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক। ইসির তথ্য অনুযায়ী, বিএনপি সর্বাধিক ৩০০ আসনে ৩৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। এছাড়া…
-

যমুনা ব্যাপারী পাড়া প্রাথমিক বিদ্যালয়ে মূল্যায়ন ফল প্রকাশ
কুড়িগ্রামের যমুনা ব্যাপারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশের মাধ্যমে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অভিভাবক ও মা সমাবেশ শেষে শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে মূল্যায়নের ফলাফল তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: মঞ্জুয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য আকবর…
-

কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারকরণে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে অ্যাডভোকেসি ডায়ালগ। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রামের ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মশিউর রহমান মন্ডল, উপজেলা সমবায় কর্মকর্তা সৈফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব, উপজেলা…