উত্তরের আলো

বৈরাগীরচালা মাঠ পরিদর্শণে উপজেলা ও পৌর আ.লীগের নেতৃবৃন্দ

বৈরাগীরচালা মাঠ পরিদর্শণে উপজেলা ও পৌর আ.লীগের নেতৃবৃন্দ

 

সদরুল আইনঃ

আ.লীগ সরকার ও গাজীপুর-৩ আসনে জননন্দিত এমপি ইকবাল হোসেন সবুজ’র চার বছর পূর্তিতে বর্ণাঢ্য বর্ণীল আলোচনা সভা,তথ্যচিত্র প্রদর্শণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হবে ২৯ শে ডিসেম্বর সন্ধ্যায় বৈরাগীরচালা উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে।

শ্রীপুর পৌর আ.লীগের ব্যানারে অনুষ্ঠিত উক্ত বর্ণীল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চারণ ও পথ কবি,আধুনিক মানবিক শ্রীপুর গড়ার কারিগর,শেখ হাসিনার বিস্ময়কর আবিষ্কার,উঠান বৈঠকের অনন্য রুপকার ইকবাল হোসেন সবুজ এমপি।

মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় সঙ্গীত পরিবশনায় আসছেন সঙ্গীত ভূবণের দুই উজ্জ্বল নক্ষত্র লায়লা ও মুন্না,জিরো ডিগ্রীর ব্যানারে।

আজ সকালে মাঠ পরিদর্শণ,কাজের অগ্রগতি পর্যালোচনা,করনীয় ও দিকনির্দেশণা প্রদান করতে আসেন শ্রীপুর পৌর আ.লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম,সাধারন সম্পাদক নূরে আলম মোল্লা,উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন,ধর্মবিষয়ক সম্পাদক ওমর ফারুক খান,প্রচার সম্পাদক জুয়েল মাহমুদ আসিফ,ওয়ার্ড সভাপতি ফোরকান খানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

শেয়ার: