উত্তরের আলো

কাউনিয়ার টেপামধুপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে কৃষকলীগ সদস্য মনজুদার রহমান

কাউনিয়ার টেপামধুপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে কৃষকলীগ সদস্য  মনজুদার রহমান

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ-সম্প্রতি রংপুরের কাউনিয়া উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গত মঙ্গলবার বিকেলে কাউনিয়া টেপা মধুপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা কৃষকলীগের সদস্য ও হারাগাছ পৌর সভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোঃ মনজুদার রহমান মিলন এর নিজস্ব অর্থায়নে উপজেলার ১০০ টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি বেলাল হোসেন, টেপামধুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু তাহের,জেলা যুবলীগের সদস্য ফিরোজ সরকার, বাংলাদেশ আওয়ামীলীগ হারাগাছ পৌর শাখার যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ ফিরোজ কবির, উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক জহির রায়হান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, শহিদবাগ ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ইছা মিয়া প্রমূখ।

শেয়ার: