উত্তরের আলো

আশা খানসামা হাট ব্র্যাঞ্চের সদস্য কে অবসর কালীন ভাতা প্রদান

আশা খানসামা হাট ব্র্যাঞ্চের সদস্য কে অবসর কালীন ভাতা প্রদান

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ-
কাউনিয়া উপজেলার আশা এনজিও-র খানসামা হাট ব্র্যাঞ্চে এক মহিলা সদস্য কে এক কালীন অবসর ভাতা প্রদান করা হয়েছে। সোমবার বিকালে আশা খানসামা হাট ব্র্যাঞ্চে ঠাকুরদাশ গ্রামের মন্তাজ আলীর স্ত্রী তাহমিনা বেগম তহু কে এক কালীন ১৫ হাজার টাকা অবসর ভাতা প্রদান করা হয়েছে। আশা খানসামা হাট ব্র্যাঞ্চের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ ফারায়েজ হোসেন অবসরপ্রাপ্ত সদস্য তাহমিনা বেগম তহু কে এককালীন নগদ ১৫ হাজার টাকা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন আশার এবিএম নুর আলম সহ এল ও গণ। আশা খানসামা হাট ব্র্যাঞ্চে ওই সদস্য একাধিক বার ঋণ নিয়ে সুনামের সহিত নিয়মিত কিস্তি পরিশোধ করেন। তার বয়স ৬৫ বছর হওয়ায় তাকে অবসর কালীন ভাতা প্রদান করে আশার সদস্য পদ থেকে অবসর প্রদান করা হয়।

শেয়ার: