উত্তরের আলো

কাউনিয়ায় কৃষক লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

কাউনিয়ায় কৃষক লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

জহির রায়হান কাউনিয়া( রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়ায় কৃষক লীগের নবগঠিত কমিটির পরিচিতি ও কৃষক লীগকে গতিশীল করার লক্ষে আলোচনা সভা গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে । উক্ত পরিচিতি সভা উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু তাহের ,জেলা যুবলীগের সদস্য ফিরোজ সরকার, বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মশিউর রহমান মশি উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক জহির রায়হান ,যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ,রাকিবুল ইসলাম রাকিব, বালাপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুল মালেক,শহীদবাগ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোহাম্মদ ইসা মিয়া ,কু্র্শা ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম,সদস্য দুলাল মিয়া কৃষক লীগ নেতা সুজন চন্দ্র বর্মন, ৬ নং ওয়ার্ড সভাপতি আশরাফুল ইসলাম,৪ নং ওয়াড সাধারণ সম্পাদক শ্রী বিকাশ চন্দ্র রায় কার্তিক, ৫ নং ওয়ার্ড সভাপতি শ্রী গোপাল চন্দ্র শীল প্রমুখ। আলোচনা শেষে দেশ ও জাতির সমৃদ্ধ কামনায় দোয়া করা হয়।

শেয়ার: