কাউনিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আলোচনা ও ইফতার মাহফিল

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউনিয়া উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা বুধবার সন্ধায় উপজেলা সাব রেজিষ্ট্রি জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বালাপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ হোসেন,বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ ইদ্রিস আলী, সহ-সভাপতি বদিউজ্জামাল, মাওলানা হজরত আলী, আলহাজ্ব শামসুল হক,ইসলামী যুব আন্দোলন রংপুর জেলা শাখার সেক্রেটারী লিয়াকত বিন সিদ্দিক প্রমূখ। পরে মাওলানা হাবিবুর রহমান কে সভাপতি আব্দুল মজিদ কে সহ সভাপতি ও মুহাঃ হাসেম মন্ডল কে সেক্রেটারী করে ৩১ সদস্য বিশিষ্ট বালাপাড়া ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।
আলোচনা সভা শেষে ইফতার মাহফিল ও দোয়া খায়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।