উত্তরের আলো

কাউনিয়ায় বিশ্ব যক্ষা দিবস পালন

কাউনিয়ায় বিশ্ব যক্ষা দিবস পালন

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ-
কাউনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে বিশ্ব যক্ষা দিবস পালন করা হয়েছে।
দিবস টি উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জুনিয়র কনসালর্টেন্ট (মেডিসিন) ডাঃ তৌহিদুল ইসলাম, জুনিয়র কনসালটেন্ট (এ্যানেসথেসিয়া) সুপ্রীতি সাহা প্রমূখ।
পরে একটি র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এসে শেষ হয়।

শেয়ার: