
দিনাজপুরের ফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মজিহি পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা মজিহি পরিষদের সভাপতি সাহেব মুর্মু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক খুরশিদ আলম মতি।
এ সময় ফুলবাড়ী বিএনপির নবগঠিত উপজেলা আহ্বায়ক কমিটি ও পৌর আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে আদিবাসী শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আয়োজকরা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনধারা সংরক্ষণ এবং তাদের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করাই দিবসটি পালনের অন্যতম উদ্দেশ্য।
